ঢাকা ০৬:২৫ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

রেললাইনে বাঁশ ব্যবহার কোনোভাবেই বিপজ্জনক নয়: রেলমন্ত্রী

রেলমন্ত্রী মো. মুজিবুল হক বলেছেন ‘ব্রিজের অবকাঠামোতে কখনই বাঁশ ব্যবহার করা হয় না। ট্রেন চলাচলের ফলে কোনো কোনো স্লিপার আঁকাবাঁকা হয়ে যাওয়া রোধে স্থানীয়ভাবে রেল কর্মচারীরা হয়ত বাঁশ ব্যবহার করে থাকতে পারেন, যা কোনোভাবেই বিপজ্জনক নয়। ব্যবহৃত ওই বাঁশ কোনো ধরণের ভার বহন করে না।’

সোমবার জাতীয় সংসদে এ কে এম মাঈদুল ইসলাম এমপির এক লিখিত প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। এর আগে বিকাল ৪টা ৫০ মিনিটে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের অধিবেশন শুরু হয়।

ফিরোজা বেগম চিনু এমপির এক প্রশ্নের জবাবে রেলমন্ত্রী বলেন, ‘রেলের যাত্রীসেবার মানোন্নয়ন ও আধুনিকীকরণের উদ্দেশ্যে ২০১০ সাল থেকে ২০৩০ সাল পর্যন্ত ২০ বছর মেয়াদি মহাপরিকল্পনা সরকার অনুমোদন দিয়েছে। এর আওতায় রেলওয়ে নেটওয়ার্ক সম্প্রসারণ, গুরুত্বপূর্ণ রেলওয়ে করিডোর ডাবল লাইনে উন্নীতকরণ, পুরাতন ইঞ্জিন ও যাত্রীবাহী কোচের পরিবর্তে নতুন যাত্রীবাহী কোচ সংগ্রহ ইত্যাদিসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রকল্প বাস্তবায়ন করা হবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

রেললাইনে বাঁশ ব্যবহার কোনোভাবেই বিপজ্জনক নয়: রেলমন্ত্রী

আপডেট সময় : ০৫:১৮:৫৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ ফেব্রুয়ারী ২০১৭