ঢাকা ০৫:০৬ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটিতে সিলেটের দুজন

সৈয়দ মাহমুদ হোসেন, ওবায়দুল হাসান, মোহাম্মদ সাদিক, সৈয়দ মনজুরুল ইসলাম, শিরীণ আখতার ও মাসুদ আহমেদ। ছবি সৌজন্য: বিডি নিউজ
নিজস্ব প্রতিবেদক :: নতুন সিইসি ও নির্বাচন কমিশনার বাছাইয়ে সার্চ কমিটি গঠন করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ছয় সদস্যের ওই কমিটিতে সিলেটের দুজন স্থান পেয়েছেন। ওই কমিটিতে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা চার সদস্যের সাথে দুজন অধ্যাপকও থাকছেন।

জানা গেছে, বুধবার সকালে রাষ্ট্রপতির কার্যালয় থেকে ছয় সদস‌্যের সার্চ কমিটি গঠনের বিষয়ে চিঠি পাওয়ার পর সার-সংক্ষেপ তৈরি করে তা প্রধানমন্ত্রীর কার্যালয়ে পাঠায় মন্ত্রিপরিষদ বিভাগ। সেখান থেকে ফাইল ফেরত আসার পর সন্ধ‌্যায় ছয় সদস‌্যের সার্চ বা অনুসন্ধান কমিটির প্রজ্ঞাপন জারি হয় মন্ত্রিপরিষদ বিভাগ থেকে।

রাষ্ট্রপতি গঠিত সার্চ কমিটির সদস্যরা হচ্ছেন- বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি ওবায়দুল হাসান, পিএসসি চেয়ারম‌্যান মোহাম্মদ সাদিক, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, শিরীণ আখতার ও সিএজি মাসুদ আহমেদ। তন্মধ্যে মোহাম্মদ সাদিকের বাড়ি সিলেট বিভাগের সুনামগঞ্জ সদর উপজেলার ধারারগাঁও গ্রামে এবং অধ্যাপক সৈয়ধ মনজুরুল ইসলামের বাড়ি সিলেটে।

মোহাম্মদ সাদিক: ১৯৮২ সালের নিয়মিত বিসিএস ব্যাচের প্রশাসন ক‌্যাডারের কর্মকর্তা ড. মোহাম্মদ সাদিক নির্বাচন কমিশন ও শিক্ষা মন্ত্রণালয়ে সচিবের দায়িত্বে ছিলেন। অবসরোত্তর ছুটিতে (পিআরএল) থাকার সময় ২০১৪ সালের ২৭ অক্টোবর পিএসসি সদস্য হিসেবে নিয়োগ পান তিনি। গত বছরের ২৫ এপ্রিল পিএসসির চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান তিনি। ১৯৫৫ সালের ১৯ সেপ্টেম্বর সুনামগঞ্জে জন্ম নেওয়া সাদিক বাংলা ভাষা ও সাহিত্যে এমএ ডিগ্রি নিয়ে যুক্তরাজ‌্যে উচ্চ শিক্ষা নেন। পরে বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সিলেটিনাগরী লিপির উপর গবেষণার জন্যে ভারতের আসাম বিশ্ববিদ্যালয় হতে পিএইচডি ডিগ্রি লাভ করেন। আমলাদের মধ‌্যে কবি হিসেবে পরিচিত সাদিক বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনে সক্রিয় রয়েছে। তিনি বাংলা একাডেমি ও এশিয়াটিক সোসাইটি অব বাংলাদেশ-এর জীবন-সদস্য। জাতীয় কবিতা পরিষদ ও বাংলাদেশ রাইটার্স ক্লাব-এর প্রতিষ্ঠাতা সদস্য তিনি।

সৈয়দ মনজুরুল ইসলাম: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম অধ‌্যাপনার পাশাপাশি গল্প, উপন‌্যাস, প্রবন্ধ সমানভাবে লিখে যাচ্ছেন। বাংলা একাডেমি, কাগজ সাহিত‌্য পুরস্কারসহ নানা সম্মাননা পেয়েছেন তিনি। দুর্নীতিবিরোধী সংস্থা টিআইবির ট্রাস্টি বোর্ডের সদস‌্য তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

রাষ্ট্রপতির গঠিত সার্চ কমিটিতে সিলেটের দুজন

আপডেট সময় : ১০:০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭