ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্নে বিভোর আওয়ামী লীগ : মির্জা আলমগীর

ঢাকা : বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্নে বিভোর আওয়ামী লীগ সরকার। শনিবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

মির্জা আলমগীর বলেন, জনগণের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দিয়ে রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্নে বিভোর হয়েই বর্তমান শাসকগোষ্ঠী দেশব্যাপী বিরোধী দলের নেতাকর্মীদেরক গ্রেফতার, রিমান্ডে নিয়ে নির্যাতন এবং কারান্তরীণ করেই যাচ্ছে। প্রতিদিনই বিএনপিসহ বিরোধী দলীয় নেতাকর্মীদের গ্রেফতার এবং তাদের নামে নতুন নতুন মামলা ও কারান্তরীণ করা যেন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। ঢাকা মহানগর বিমানবন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিরউদ্দিন এবং রূপনগর থানা বিএনপি নেতা মো. মফিজ রাজনৈতিক প্রতিহিংসার শিকার।

মো: নাসিরউদ্দিন এবং মো: মফিজকে গ্রেফতারের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ এবং অবিলম্বে তাদের বিরুদ্ধে দায়েরকৃত রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত মামলা প্রত্যাহার করে নিঃশর্ত মুক্তির জোর দাবি জানান মির্জা ফখরুল।

অপর এক বিবৃতিতে বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা মহানগর বিএনপির আহবায়ক মির্জা আব্বাস ঢাকা মহানগর বিমানবন্দর থানা বিএনপির সাধারণ সম্পাদক মো. নাসিরউদ্দিন এবং রূপনগর থানা বিএনপি নেতা মো. মফিজকে গ্রেফতারের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের বাক-ব্যক্তি স্বাধীনতা ও হারানো গণতন্ত্র পুণরুদ্ধারের আন্দোলন সংগ্রামে বিএনপি নেতাকর্মীরা যাতে নিরুৎসাহী হয় কিংবা অংশগ্রহণ করতে না পারে, সেজন্য নেতাকর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের ও তাদের গ্রেফতার করে কারাগারে নিক্ষেপ করা হচ্ছে।

মির্জা আব্বাস অবিলম্বে মো. নাসিরউদ্দিন এবং মো. মফিজের বিরুদ্ধে দায়েরকৃত বানোয়াট মামলা প্রত্যাহার ও শর্তহীন মুক্তির জোর দাবি জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

রাষ্ট্রক্ষমতা চিরস্থায়ী করার স্বপ্নে বিভোর আওয়ামী লীগ : মির্জা আলমগীর

আপডেট সময় : ০৫:১০:০৮ অপরাহ্ন, শনিবার, ১১ ফেব্রুয়ারী ২০১৭