ঢাকা ০৩:০৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

রাজনীতিতে সততার অভাব: ওবায়দুল কাদের

ঢাকা: ভালো মানুষ রাজনীতিতে এলেই রাজনীতি ভালো হয়ে যাবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে সততার অভাব। সততার ঘাটতি পূরণ করতে হলে সৎ মানুষদের রাজনীতিতে নিয়ে আসতে হবে। ভালো মানুষেরা রাজনীতি না করে দূরে সরে গেলে, খারাপ লোকেরা রাজনীতির মঞ্চ দখল করবে, এমপি-মন্ত্রী হবে। তারা দেশ চালাবে কিন্তু তাতে দেশের ভালো হবে না।’

সোমবার বিকালে রাজধানীর ইঞ্জিনিয়াস ইনস্টিটিউট মিলনায়তনে শেখ রাসেল জাতীয় শিশু ও কিশোর পরিষদের ২৯তম প্রতিষ্ঠাবার্ষকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ‘রাজনীতির ওপর সাধারণ মানুষের আস্থা কমে গেছে। দেশের রাজনীতিকে আমরা জনগণের সামনে আকর্ষণীয় করে তুলতে চাই। রাজনীতিতে সৎ, যোগ্য, মেধাবীদের টেনে আনতে চাই। রাজনীতিতে যত ভালো মানুষ আসবেন এবং এমপি-মন্ত্রী হবেন, ততেই রাজনীতি জনগণের কাছে আকর্ষণীয় হবে।’sobar_2017_02_27-(4)

উপস্থিত শিক্ষার্থীদের উদ্দেশে ওবায়দুল কাদের বলেন, যদি নিজেদের ভালো ও সৎ মানুষ হিসেবে গড়ে তুলতে চাও, তাহলে বঙ্গবন্ধুর ‘অসমাপ্ত আত্মজীবনী’ তোমাদের পড়ার অনুরোধ করছি। আমাদের নেত্রী শেখ হাসিনা তার বাবা বঙ্গবন্ধুর ওপর যে বইটা লিখেছেন, তাও পড়া উচিত। এ সময় সংগঠনের নেতাদের সংশ্লিষ্ট বই দুটি শিক্ষার্থীদের কাছে সরবরাহের অনুরোধ করেন মন্ত্রী।

সংগঠনের সভাপতি রকিবুর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য মোজাফফর হোসেন পল্টু, সংগঠনের মহাসচিব মাহমুদ উস সামাদ চৌধুরী এমপি, উপদেষ্টা সিরাজুল ইসলাম মোল্লা এমপি, ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান সৈয়দ আহসানুল আলম প্রমুখ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

রাজনীতিতে সততার অভাব: ওবায়দুল কাদের

আপডেট সময় : ০৬:২৮:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ ফেব্রুয়ারী ২০১৭