ঢাকা ১১:১৮ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

রাজধানীতে দুবৃর্ত্তদের গুলিতে সিলেটী নারী নিহত

রাজধানী ঢাকার গুলশানে দুবৃর্ত্তদের গুলিতে এক সিলেটী নারী নিহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত দেড়টার দিকে গুলশান-২ এর ৪৩ নম্বর রোডের ৩৮ নম্বর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। পরে অজ্ঞাত অবস্থায় নিহত ওই নারীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। আজ শনিবার রাত ৭টার দিকে লাশের পরিচয় সনাক্ত করা হয়েছে।
শাহানাজ নামের এক নারী জানান, নিহত ওই নারী তার বোন। তার নাম রানী (৩৫)। তার এক ছেলে শান্ত (১৮) ও এক মেয়ে নন্দিতা (৫) রয়েছে। তাদের গ্রামের বাড়ি সিলেটের জৈন্তাপুর উপজেলার আদর্শ গ্রামে।
শাহানাজ আরো জানান, রানী’র বিয়ে হয়েছিল জামালপুরের বাসিন্দা সেলিমের সাথে। কিন্তু গত ৫ বছর আগে তাদের মধ্যে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এরপর থেকে তিনি রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকায় মেয়েকে নিয়ে একটি ভাড়া বাসায় থাকতেন। এর পাশের বাসায় শাহানাজও ভাড়া দিয়ে বসবাস করেন।
কিন্তু গতকাল শুক্রবার রাত ৮টার দিকে রানী বাসা থেকে বের হয়ে যায়। পরে সে আর ঘরে ফিরেনি। আজ বিকালে এক সিএনজি অটোরিকশা চালক শাহানাজকে খবর দেন আপনার বোন সড়ক দুঘর্টনায় মারা গেছে। খবর পেয়ে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে আসেন।
রাত ৭টার দিকে তিনি অজ্ঞাত ওই নারীর পরিচয় সনাক্ত করেন।
এর আগে গতকাল রাত দেড়টার দিকে ওই নারীর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসে পুলিশ। পরে শনিবার বিকালে ময়না তদন্ত শেষে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক বিভাগের পরিচালক সোহেল মাহমুদ জানান, ওই নারীর শরীরে দুটি গুলি পাওয়া গেছে। একটি তার ফুসফুস এবং অন্যটি তার বাম স্তন থেকে পাওয়া গেছে। গুলিতেই তার মৃত্যু হয়েছে বলে জানান তিনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

রাজধানীতে দুবৃর্ত্তদের গুলিতে সিলেটী নারী নিহত

আপডেট সময় : ০৬:৩৬:৩২ পূর্বাহ্ন, রবিবার, ২৯ জানুয়ারী ২০১৭