ঢাকা ০৩:২২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

স্টাফ রিপোর্টার: রাজধানীর উত্তরায় ব্যাটারি চালিত অটোরিকশার ধাক্কায় এক মাদ্রাসা ছাত্রের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে উত্তরার ১০ নম্বর সেক্টরের ২১ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মো. রাসেল (১২) নেত্রকোনা জেলার কলমাকান্দা উপজেলার বাবুনগাও গ্রামের ইসমাঈল হোসেনের ছেলে।

রাসেলের বাবা ইসমাঈল হোসেন জানান, তারা বর্তমানে গাজীপুর সদর শিমুলতলী এলাকায় ভাড়া থাকেন। স্থানীয় একটি মাদ্রাসায় তৃতীয় শ্রেণিতে পড়াশুনা করতো রাসেল।

শনিবার সকালে তার দাদা আবদুল হামিদের সঙ্গে গাজীপুর থেকে উত্তরা কামারপাড়া তার ফুফুর বাসায় আসার কথা ছিল। সেখান থেকে টঙ্গী ইজতেমায় যাওয়ার কথা। উত্তরা ১০ নম্বর সেক্টরে ২১ নং রোডে রাস্তা পারাপারের সময় হঠাৎ অটোরিকশার ধাক্কায় গুরুতর আহত হয় রাসেল।

পরে তাকে উদ্ধার করে প্রথমে উত্তরা ইস্ট ওয়েস্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর আড়াইটার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অটোরিকশা চালক দুলাল মিয়াকে (৫০) আটক করে নিয়ে আসে স্থানীয়রা। তাকে বর্তমানে ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পে আটক রাখা হয়েছে। ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য লাশ মর্গে রাখা হয়েছে। চালককে আটক করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

রাজধানীতে অটোরিকশার ধাক্কায় মাদ্রাসা ছাত্রের মৃত্যু

আপডেট সময় : ১০:৫৩:৩৪ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭