ঢাকা ০২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

রবিবার সংসদ অধিবেশন শুরু, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

দশম জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশন রবিবার শুরু হবে। সংসদের শীতকালীন এ অধিবেশন বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে। সংবিধানের বিধান অনুযায়ী নতুন বছরের (২০১৭) প্রথম এ অধিবেশনের উদ্বোধনী দিনে রাষ্ট্রপতি আবদুল হামিদ সংসদে ভাষণ দেবেন। শুরুর আগে বিকাল ৩টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সংসদ কার্য-উপদেষ্টা কমিটির সভায় এ অধিবেশনের কার্যসূচি ও মেয়াদ নির্ধারণ করা হবে।
রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতা বলে গত ৩ জানুয়ারি সংসদের চর্তুদশ অধিবেশন আহ্বান করেন। দশম জাতীয় সংসদের ১৩তম অধিবেশন গত বছরের ৪ ডিসেম্বর শুরু হয়ে ৮ ডিসেম্বর শেষ হয়।
সংসদ সচিবালয়ের ওয়েসাইটে প্রাপ্ত দিনের কার্যসূচি অনুযায়ী প্রথমদিনের অধিবেশনে সভাপতিমণ্ডলী মনোনয়ন, শোকপ্রস্তাব ও রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিষয়টি উল্লেখ রয়েছে।
সংসদের দুই অধিবেশনের মধ্যবর্তী সময়ে সাবেক বা বর্তমান সংসদ সদস্য, দেশি-বিদেশি গুরুত্বপূর্ণ ব্যক্তি মৃত্যুবরণ করলে সংসদে শোকপ্রস্তাব গৃহীত হয়। এর মধ্যে বর্তমান কোনও সংসদ সদস্য মারা গেলে শোকপ্রস্তাবের ওপর সংসদ সদস্যরা আলোচনায় অংশ নেওয়ার পাশাপাশি রেওয়াজ অনুযায়ী ওই দিনের কার্যক্রম স্থগিত রেখে সংসদ অধিবেশন মুলতবি রাখা হয়। এ হিসেবে গত ৩১ ডিসেম্বর সরকার দলের সদস্য গাইবান্ধা-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম লিটনের মৃত্যুতে শোকপ্রস্তাব পাসসহ আলোচনা অনুষ্ঠিত হবে। এমপি লিটন গত ৩১ ডিসেম্বর নিজ নির্বাচনি এলাকার বাসভবনে সন্ত্রাসীদের গুলিতে নিহত হন। তবে নতুন বছরের প্রথম এ অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান রাখায় সংসদ কার্যক্রম পুরোপুরি মুলতবি ঘোষণা না করে প্রতীকী হিসেবে কিছু সময়ের জন্য মুলতবি রেখে আবার শুরু হবে।
সংবিধানের ৭৩ অনুচ্ছেদ অনুযায়ী বছরের প্রথম এ অধিবেশনে ভাষণ দেবেন। পরে ওই ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব আনা হলে তা নিয়ে সংসদে দীর্ঘ আলোচনা হবে।
রাষ্ট্রপতির ভাষণের পর আনা ধন্যবাদ প্রস্তাবের ওপর বেশিরভাগ সদস্য আলোচনা করেন বলেই বছরের প্রথম এ অধিবেশন দীর্ঘ হয়ে থাকে। এ হিসেবে এ অধিবেশন মার্চের শেষ বা এপ্রিলের প্রথম সপ্তাহ নাগাদ চলতে পারে বলে জানা গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

রবিবার সংসদ অধিবেশন শুরু, ভাষণ দেবেন রাষ্ট্রপতি

আপডেট সময় : ০৬:২০:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ জানুয়ারী ২০১৭