ঢাকা ০৪:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

রবিবার আ.লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা

আওয়ামী লীগ
আওয়ামী লীগের সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা আগামীকাল রবিবার অনুষ্ঠিত হবে। ওইদিন রাত ৮টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারি বাসভবন গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দলের দফতর সম্পাদক আব্দুস সোবহান গোলাপ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বৈঠকে আওয়ামী লীগ সভাপতি এবং সংসদীয় বোর্ড ও স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবেন। সুনামগঞ্জ-২ আসনের উপ নির্বাচন ও কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনে দলের মনোনয়ন চূড়ান্ত করতে এ বৈঠক ডাকা হয়েছে বলে জানা গেছে।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সংশ্লিষ্ট সবাইকে যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানিয়েছেন।
এর আগে, আওয়ামী লীগ থেকে এই দুটি নির্বাচনে মনোনয়ন ফরম ছাড়া হয়েছে। শুক্রবার শুরু হয়ে ররিবার বিকাল ৫টা পর্যন্ত আগ্রহী প্রার্থীরা মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দিতে পারবেন।

প্রসঙ্গত, নির্বাচন কমিশন গত ২০ ফেব্রুয়ারি সুনামগঞ্জ-২ ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করেন। আগামী ৩০ মার্চ এই দুটি নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন আগামী ২ মার্চ। দলীয় সংসদ সদস্য সুরঞ্জিত সেনগুপ্তের মৃত্যুতে সুনামগঞ্জ-২ আসন শূণ্য হয়েছে। এছাড়া মেয়াদ উত্তীর্ণ হওয়ায় ইসি কুসিক নির্বাচনের তফসিল ঘোষণা করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

রবিবার আ.লীগের স্থানীয় সরকার নির্বাচন মনোনয়ন বোর্ডের সভা

আপডেট সময় : ০৮:৫৬:৫৫ অপরাহ্ন, শনিবার, ২৫ ফেব্রুয়ারী ২০১৭