ঢাকা ০৪:৪৯ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

যেভাবে মহিলা আ:লীগের নেতৃত্বে এলেন সাফিয়া ও মাহমুদা

বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের সভাপতি পদে সাফিয়া খাতুন ও সাধারণ সম্পাদক পদে মাহমুদা বেগম কৃক মনোনীত হয়েছেন।

শনিবার মহিলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে এই নেতৃত্ব মনোনয়ন দেয়া হয়। সম্মেলনের উদ্বোধন করেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

সম্মেলনের নেতৃত্ব নির্বাচন অধিবেশনে একজন কাউন্সিলর সদ্য সাবেক সহসভাপতি সাফিয়া খাতুনের নাম সভাপতি হিসেবে প্রস্তাব করেন এবং একজন কাউন্সিলর তাকে সমর্থন করেন। পরে একই প্রক্রিয়ায় মাহমুদা বেগম কৃক সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন।

এদিকে সম্মেলনে ঢাকা উত্তর ও দক্ষিণের কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের নামও ঘোষণা করা হয়েছে।

ঢাকা উত্তর মহিলা আওয়ামী লীগের সভাপতি করা হয়েছে শাহিদা তারেক দিপ্তীকে, সাধারণ সম্পাদক হয়েছেন শবনম শীলা। ঢাকা মহানগর দক্ষিণ মহিলা আওয়ামী লীগের সভাপতি হয়েছেন সাবেরা বেগম এবং সাধারণ সম্পাদক হয়েছেন নার্গিস রহমান।

সম্মেলনের শুরুতেই প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকা এবং দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের দলীয় পতাকা উত্তোলন করেন। এ সময় সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশিত হয়। শুভেচ্ছা বক্তৃতা করেন বাংলাদেশ আওয়ামী লীগের মহিলা ও শিশু বিষয়ক সম্পাদক ফজিলাতুননেছা ইন্দিরা এমপি। সাংগঠনিক রিপোর্ট পেশ করেন বাংলাদেশ মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক পিনু খান এমপি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

যেভাবে মহিলা আ:লীগের নেতৃত্বে এলেন সাফিয়া ও মাহমুদা

আপডেট সময় : ০৯:৩৭:৩৮ অপরাহ্ন, শনিবার, ৪ মার্চ ২০১৭