ঢাকা ০৫:২১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রে যেতে চান অ্যাসাঞ্জ

যুক্তরাষ্ট্রে যেতে চান অ্যাসাঞ্জ

লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নিয়েছেন উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ

উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জ যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার ইচ্ছা পোষণ করেছেন। সম্প্রতি তথ্য ফাঁসকারী চেলসিয়া ম্যানিংকে কারাগার থেকে ছেড়ে দেওয়ার ব্যাপারে প্রেসিডেন্ট বারাক ওবামা সিদ্ধান্ত নেওয়ায় অ্যাসাঞ্জও যুক্তরাষ্ট্র ভ্রমণের ইচ্ছা পোষণ করলেন।

লন্ডনস্থ ইকুয়েডর দূতাবাস থেকে এক টিভি সাংবাদিককে অ্যাসাঞ্জ জানান, ‘ভবিষ্যত নিয়ে আমার অনেক আলোচনা করার পরিকল্পনা আছে। যা ম্যানিং কারাগার ছাড়া পাওয়ার আগেই সম্পন্ন করবো। কারণ যুক্তরাষ্ট্রে আমি আমার অধিকার ও সম্মান ফিরে পেতে সব সময়ই রাজি আছি।’

২০১২ সালে উইকিলিকসে তথ্য ফাঁসের পর থেকে জুলিয়ান অ্যাসাঞ্জ লন্ডনের ইকুয়েডর দূতাবাসে আশ্রয় নেন। এরপর তার বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ওঠায় তিনি সুইডেনের আইনজীবীর সঙ্গে কয়েকবার সাক্ষাতের প্রস্তাব নাকচ করেন। ২০১০ সালে সুইডেন ভ্রমণের সময় দুই নারীকে যৌন নিপীড়নের অভিযোগে করা মামলায় আইনজীবীরা অ্যাসাঞ্জকে জিজ্ঞাসাবাদ করতে চাইলে তিনি বরাবরই এই অভিযোগ অস্বীকার করে আসছেন।

২০১০ সালে উইকিলিকস আড়াই লাখ মার্কিন কূটনৈতিক তারবার্তা ও পাঁচ লাখ সামরিক গোপন নথি ফাঁস করে আলোড়ন সৃষ্টি করে। অ্যাসাঞ্জের দাবি, তিনি সুইডেনে আদালতের মুখোমুখি হলে তাকে যুক্তরাষ্ট্রের হাতে তুলে দেওয়া হতে পারে।

তার আশঙ্কা, মার্কিন কর্তৃপক্ষ নথি ফাঁস করার অভিযোগে তাকে বিচারের কাঠগড়ায় দাঁড় করাবে। সূত্র: দ্য গার্ডিয়ান

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে যেতে চান অ্যাসাঞ্জ

আপডেট সময় : ০৮:১৫:৪৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২০ জানুয়ারী ২০১৭