ঢাকা ০৬:২০ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

যুক্তরাষ্ট্রে ভিসা ও শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা আসছে

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রে ভিসা ও শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা আনতে পারেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

মার্কিন কংগ্রেসের এক মুখপাত্র জানান, ভিসা ও শরণার্থী বিষয়ে বুধবার ওই ঘোষণা দিতে পারেন মার্কিন প্রেসিডেন্ট।

প্রেসিডেন্ট নির্বাচনের প্রচারের সময়ও এমন আভাস দিয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট হওয়ার পর এই নিষেধাজ্ঞা কার্যকর হলে ইরাক, ইরান, সিরিয়া, ইয়েমেন, সুদান, সোমালিয়া ও লিবিয়ার নাগরিকরা যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার সুযোগ হারাতে পারেন।

শরণার্থীদের বিষয়েও কড়াকড়ি আরোপ করতে পারেন ট্রাম্প। নির্বাচনী প্রতিশ্রুতির অন্যতম একটি ছিল মেক্সিকো-যুক্তরাষ্ট্র সীমান্তে দেয়াল তৈরি করা। এ ছাড়া যুক্তরাষ্ট্রে মুসলিমদের প্রবেশের নিষেধাজ্ঞা আরোপ করবেন বলে সে সময় জানিয়েছিলেন ট্রাম্প। তবে পরবর্তী সময়ে এসব বিষয়ে স্বর নরম করতে থাকেন তিনি।

এর আগে সোমবার ট্রাম্পের প্রেস সচিব সিন স্পাইসার জানান, প্রথম থেকেই প্রেসিডেন্ট ট্রাম্প এ বিষয়ে একেবারে পরিষ্কার। সেটি হলো যুক্তরাষ্ট্রের নাগরিকদের জন্য হুমকিস্বরূপ অবৈধ অভিবাসীদের ওপর নজর দিতে সংস্থাগুলোকে কাজ করতে হবে।

২০ জানুয়ারি অভিষেকের পর থেকেই বিভিন্ন সিদ্ধান্ত নিয়ে চমক দিতে থাকেন ট্রাম্প। এর মধ্যে ছিল ওবামা প্রশাসনের নিয়োগ দেওয়া কূটনীতিকদের চাকরি থেকে বরখাস্ত, ট্রান্স-প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহারের মতো বিষয়গুলো।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

যুক্তরাষ্ট্রে ভিসা ও শরণার্থীদের ওপর নিষেধাজ্ঞা আসছে

আপডেট সময় : ১১:২৬:০৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭