ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে গুলি করে হত্যা

1146

যুক্তরাষ্ট্রের মিসিসিপি অঙ্গরাজ্যের ক্লিভল্যান্ড শহরে অজ্ঞাত এক বন্দুকধারীর গুলিতে নিহত হয়েছেন ডেল্টা স্টেট বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক। বিশ্ববিদ্যালয়টির ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন ইথান শমিত। গতকাল জব হল ভবনে শমিতের বিভাগীয় দপ্তরে ঢুকে তাকে লক্ষ্য করে গুলি করে হামলাকারী। এ ঘটনার পর থেকে ডেল্টা বিশ্ববিদ্যালয়ের ভূগোল বিভাগের অধ্যাপক ৪৫ বছর বয়সী শ্যানন ল্যাম্ব পলাতক রয়েছেন। তিনিই এ হত্যাকা- ঘটিয়েছেন বলে সন্দেহ করছে পুলিশ। ল্যাম্ব পুলিশকে বলেছেন, তিনি জেলে যাচ্ছেন না। এ খবর দিয়েছে অনলাইন বিবিসি। এদিকে এ সময় ব্যক্তিগত কারণে ছুটিতে ছিলেন ল্যাম্ব। এর আগে গতকাল সকালে এমি প্রেন্টিস নামে এক নারীকেও গুলি করে হত্যা করেন ল্যাম্ব বলে সন্দেহ করছে পুলিশ। হত্যাকা-ের ঘটনায় তদন্ত এবং হত্যাকারীকে খুঁজে বের করতে তল্লাশী পরিচালিত হচ্ছে। এ ঘটনার পর ওই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপদ স্থানে সরিয়ে নেয়া হয় এবং বিশ্ববিদ্যালয় ভবনগুলোতে ব্যাপক তল্লাশী চালানো হয়। এখন পর্যন্ত হত্যাকাণ্ডের কারণ সম্পর্কে কোন তথ্য জানা যায়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

যুক্তরাষ্ট্রে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপককে গুলি করে হত্যা

আপডেট সময় : ০৯:৪৪:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০১৫