ঢাকা ০৮:২০ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা নিষেধাজ্ঞার প্রস্তুতি ইরানের

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা নিষেধাজ্ঞা জারি করতে চলেছে ইরান। ইরানসহ মোট সাতটি ইসলামি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার প্রেক্ষিতেই এই সিদ্ধান্ত নিতে চলেছে বলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে। ঠিক কী ধরনের নিষেধাজ্ঞা তেহরান ঘোষণা করবে, তা এখনও স্পষ্ট নয়। তবে মার্কিন নাগরিকদের ইরান ভিসা দেয়া বন্ধ করে দিতে পারে বলে জল্পনা শুরু হয়েছে। খবর আরটি নিউজের।

ইরাক, ইরান, সিরিয়া, লিবিয়া, সোমালিয়া, সুদান, ইয়েমেন এই সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে ৯০ দিনের জন্য নিষেধাজ্ঞা জারি হয়েছে। সিরিয়ার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা আরও কঠোর। বাকি ছ’টি দেশের তরফে এখনও ট্রাম্পের এই নির্দেশ নিয়ে মুখ খোলা না হলেও, ইরান কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতি দিয়ে জানায়, তিন মাসের অস্থায়ী সময়কালের জন্য হলেও, মুসলিমদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর যে নিষেধাজ্ঞা মার্কিন প্রশাসন জারি করেছে, তা গোটা ইসলামি বিশ্বের জন্য, বিশেষ করে ইরানের জন্য অপমানজনক। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে উপযুক্ত আইনি, কূটনৈতিক এবং রাজনৈতিক পদক্ষেপ নেয়া হবে।

ইরানের নাগরিকদের বিরুদ্ধে জারি হওয়া ‘অপমানজনক নিষেধাজ্ঞা’ যত দিন না প্রত্যাহার করা হচ্ছে, তত দিনই মার্কিন নাগরিকদের বিরুদ্ধে ইরানের নিষেধাজ্ঞা বহাল থাকবে বলে তেহরান জানিয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্পের সিদ্ধান্তের নিন্দা করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বক্তব্য, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই এবং মার্কিন নাগরিকদের নিরাপত্তার স্বার্থে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে দাবি করা হলেও, ইতিহাসে এই ঘটনা লিপিবদ্ধ থাকবে কট্টরপন্থী ও তাদের সমর্থকদেরকে দেয়া একটা বিরাট উপহার হিসেবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ জরিফ বিষয়টি নিয়ে টুইটও করেছেন। তিনি জানান, যুক্তরাষ্ট্রের মতো সিদ্ধান্ত ইরান নেবে না। নিষেধাজ্ঞা জারি করা হলেও, বৈধ ভিসা থাকলে যে কোনো মার্কিন নাগরিক ইরানে প্রবেশ করতে পারবেন।

উল্লেখ্য, মুসলিমপ্রধান সাতটি দেশের ভিসাধারীদের বিমানবন্দরে আটকে রেখে যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে না দেয়ার বিষয়ে সাময়িক স্থগিতাদেশ জারি করেছেন আদালত। নিউইয়র্কের ব্রুকলিন ফেডারেল আদালত স্থানীয় সময় গতকাল শনিবার এই স্থগিতাদেশ দেয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

যুক্তরাষ্ট্রের ওপর পাল্টা নিষেধাজ্ঞার প্রস্তুতি ইরানের

আপডেট সময় : ০১:১১:৪২ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০১৭