ঢাকা ০৬:১১ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

যশোরে শিশুকে শ্বাসরোধে হত্যা

302
বুধবার সকালে যশোর-সাতক্ষীরা সড়কের মণিরামপুরের বেগারিতলা এলাকা থেকে পুলিশ মেহেদি হাসান (১৪) নামে এক শিশুর মৃতদেহ উদ্ধার করেছে। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে পুলিশের ধারণা। নিহত মেহেদী হাসান মণিরামপুর উপজেলার খেদাপাড়া ইউনিয়নের গোয়ালদহ গ্রামের আব্দুল খালেকের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত সোমবার বিকেলে মেহেদি তার ইঞ্জিনচালিত ভ্যানে দুজন যাত্রী নিয়ে মণিরামপুরের দিকে আসে। এরপর আর সে বাড়ি ফেরেনি। গত মঙ্গলবার সন্ধ্যায় তার বাবা এ বিষয়ে থানায় একটি জিডিই করেন।
সকালে তার মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। এরপর মণিরামপুর থানার এসআই সিরাজুর রহমান মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠান। লাশের সুরোতহাল রিপোর্টে বলা হয়েছে, গলায় গামছা বাঁধা ও মুখমন্ডলে আঘাতের চিহ্ন রয়েছে।
মণিরামপুর থানার ওসি তাহেরুল ইসলাম বলেন, শিশুটিকে অন্য কোথাও হত্যা করে লাশ বেগারিতলায় ফেলে রাখা হয়। কেননা, ঘটনাস্থলে কোন জোরাজুরি বা মাটিতে কোনো ধস্তাধস্তির চিহ্ন ছিল না।
তিনি জানান, লাশের অবস্থা দেখে মনে হচ্ছে, সোমবার রাতেই তাকে খুন করা হয়েছে। ধারণা করা হচ্ছে ভ্যানটির জন্যই শিশুটিকে হত্যা করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

যশোরে শিশুকে শ্বাসরোধে হত্যা

আপডেট সময় : ০৮:২৯:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০১৫