ঢাকা ০৯:৪৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

যশোরে শিক্ষককে পেটালো স্কুল শিক্ষার্থী ও তার বাবা

2094
যশোরের ঝিকরগাছার আকিজ কলেজিয়েট স্কুলের ক্রীড়া শিক্ষক ও শৃঙ্খলা কমিটির প্রধান আমজাদ হোসেনকে পিটিয়ে জখম করেছে সপ্তম শ্রেণির এক ছাত্র ও তার বাবা। জানা গেছে, স্কুলে দেরি করে আসায় ওই ছাত্রকে শাসন করার অভিযোগে শিক্ষককে লাঞ্ছিত করা হয়।

এদিকে ওই ছাত্র ইভান ও তার বাবা আব্দুল হান্নানকে আটক করেছে পুলিশ। রবিবার ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের বিচার হবে বলে ইত্তেফাককে জানিয়েছেন ঝিকরগাছা থানার ওসি।

জানা গেছে, শনিবার ৪০/৫০ জন ছাত্র দেরি করে স্কুলে আসে। এ কারণে শিক্ষক আমজাদ হোসেন ছাত্রদের শাস্তি দেন। এরপর ইভান ক্লাসে না গিয়ে বাসায় ফিরে বাবার কাছে নালিশ দেয়। এতে ক্ষুদ্ধ বাবা আব্দুল হান্নান ছেলেকে সাথে নিয়ে স্কুলের শিক্ষক লাউঞ্জে ঢুকে শিক্ষক আমজাদ হোসেনের ওপর চড়াও হন এবং বাবা-ছেলে শিক্ষককে মেরে রক্তাক্ত করেন। শিক্ষকের ওপর হামলার খবর পেয়ে ছাত্ররা ক্লাস ছেড়ে মাঠে নেমে বিক্ষোভ প্রদর্শন করে এবং আব্দুল হান্নানের মোটরসাইকেল আগুনে পুড়িয়ে দেয়।

খবর পেয়ে ঝিকরগাছা থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল জলিল ও ওসি মোল্লা খবির আহমেদ ঘটনাস্থলে পৌঁছে ছাত্রদের শান্ত করেন।
ইভানের সহপাঠীদের সূত্রে জানা গেছে, তার সন্ত্রাসী আচরণে সহপাঠীরা ভয়ে থাকত। তার বাবার অবৈধ অস্ত্রের ব্যবসা রয়েছে বলেও এলাকায় জনশ্রুতি রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

যশোরে শিক্ষককে পেটালো স্কুল শিক্ষার্থী ও তার বাবা

আপডেট সময় : ১০:৫২:৩৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০১৫