ঢাকা ১২:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

ময়লার গাড়িতেই গন্তব্যে

নিউজ ডেস্ক:: পরিবহন ধর্মঘটের কারণে বাস না পেয়ে ময়লার গাড়িতে চড়ে অফিসে যাওয়ার ছবি ফেসুবকে ভাইরাল হয়েছে।ছবিতে দেখা যাচ্ছে, সিটি কর্পোরেশনের একটি ময়লার গাড়িতে করে গন্তব্যে যাচ্ছেন কর্মজীবী মানুষ।

গাড়িতে তিল ধারণের ঠাঁই নেই।গাড়ির সামনে ও পেছনের অংশে যাত্রীরা দাঁড়িয়ে আছেন। মাঝখানে ময়লাভর্তি ডাম্পিং বক্স।গাড়িতে অনেকেই এক হাতে ডাম্পিং বক্স, অন্য হাতে নাক চেপে ধরে দাঁড়িয়ে থাকতে দেখা যায়।

রোববার দুপুরে কাওসার শাকিল নামে এক আইডি থেকে দুটি ছবি পোস্ট করা হয়।পোস্টে তিনি লিখেছেন- ‘শেষ পর্যন্ত ময়লার গাড়িতে করে গন্তব্যে যাচ্ছেন ঢাকা শহরের মানুষ। দেশটা মগের মুল্লুক হতে আর কত দেরি পাঞ্জেরি?’

তবে ছবিটি কে তুলেছেন তা জানা যায়নি।কাওসার শাকিল লিখেছেন- ‘ফটোগ্রাফার: অজ্ঞাত। কারও জানা থাকলে জানান। আপডেট করে দিই।’

সকাল থেকে সড়ক পরিবহন আইনের কয়েকটি ধারা সংশোধনসহ আট দফা দাবিতে পরিবহন শ্রমিকরা ৪৮ ঘণ্টার ধর্মঘট পালন করছেন।

ফলে সারা দেশে বাস ও পণ্যবাহী যান চলাচল বন্ধ রয়েছে।সকাল থেকে রাজধানীর বাস টার্মিনালগুলো থেকে কোনো গন্তব্যের বাস ছেড়ে যায়নি। বন্ধ রয়েছে শহর এলাকার বিভিন্ন রুটের বাস।

এতে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন। কেউ কেউ ভ্যান-রিকশায় করে অফিসে যাচ্ছেন।ধর্মঘটের প্রথম দিন সকালে বিআরটিসি বাস চলাচল করলেও পরিবহন শ্রমিকদের বাধায় পড়ে তা বন্ধ হয়ে যায়।

গাজীপুরে বিআরটিসির বাসচালক ও হেলাপারদের মারধর করেছেন শ্রমিকরা। এ ছাড়া কয়েক জায়গায় যাত্রী নামিয়ে দিয়ে সিএনজিচালিত অটোচালককে মারধরের অভিযোগ পাওয়া গেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

ময়লার গাড়িতেই গন্তব্যে

আপডেট সময় : ১১:৩০:৫০ পূর্বাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮