ঢাকা ০৬:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

মেসি ফের ইউরোপ-সেরা

স্পোর্টস রিপোর্টার |
790
দ্বিতীয়বারের মতো ইউরোপ সেরা ফুটবলার নির্বাচিত হলেন লিওনেল মেসি। ২০১৪-১৫ মওসুমে স্প্যানিশ ক্লাব বার্সেলোনাকে ট্রেবল শিরোপা জেতানো মেসি এর আগে ২০১০-১১ মওসুমেও ইউরোপ-সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতেন। গত মওসুমে বার্সেলোনাকে লা-লিগা, কোপা দেল রে’ ও ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জেতাতে ৫৮ গোল ও ৩১ অ্যাসিস্ট করেন তিনি। নির্ধারিত সাংবাদিকদের সরাসরি ভোটেই নির্বাচিত হয় ইউরোপের সেরা ফুটবলার। আর এই ভোটে মেসির কাছে হেরে গেছেন সেরা তিনের অন্য দুই তারকা ক্রিস্টিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজ। আগের বারের এ পুরস্কাজয়ী রোনালদো গত মওসুমে ৬২ গোল করেও এবার পুরস্কার জিততে পারেননি। এত গোল করলেও গত মওসুমে তার ক্লাব রিয়াল মাদ্রিদকে বড় কোন শিরোপা জেতাতে পারেননি রোনালদো। গতবার ফিফা ব্যালন ডি’অর ও ইউরোপা সেরা- দুই পুরস্কারই জেতেন রোনালদো। ইউয়েফা চ্যাম্পিয়ন্স লীগের নতুন মওসুমের ড্র অনুষ্ঠানেই মেসির হাতে পুরস্কার তুলে দেন ইউয়েফা প্রেসিডেন্ট মিশেল প্লাতিনি। ২০১০ সালে থেকে শুরু হওয়া পুরস্কার প্রথম খেলোয়াড় হিসেবে মেসি দুবার জিতলেন। এবার পুরস্কার জিতে মেসি বলেন, ‘গত বছরটা আমাদের দারুণ গেছে। জানি না, এর পেছনে রহস্য কি। তবে দারুণ সুসংগঠিত একটি ড্রেসিং রুম পেয়েছি আমি। গত বছরটা আমার জন্য কখনও ভুলবার নয়। দলের সবাইকে অনেক ধন্যবাদ। সতীর্থরা আমাকে সাহায্য না করলে আজ আমি এখানে আসতে পারতাম না।
পাঁচ মওসুমে ইউরোপ-সেরা
বছর খেলোয়াড় ক্লাব
২০১০-১১ লিওনেল মেসি বার্সেলোনা
২০১১-১২ আন্দ্রেস ইনিয়েস্তা বার্সেলোনা
২০১২-১৩ ফ্র্যাঙ্ক রিবেরি বায়ার্ন মিউনিখ
২০১৩-১৪ রোনালদো রিয়াল মাদ্রিদ
২০১৪-১৫ লিওনেল মেসি বার্সেলোনা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

মেসি ফের ইউরোপ-সেরা

আপডেট সময় : ০৮:০৯:২৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০১৫