ঢাকা ০৫:৩৪ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মেডিকেল ভর্তিচ্ছুদের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের গোপন বৈঠক

ঢাকা: ২০১৫-১৬ শিক্ষাবর্ষে অনুষ্ঠিত মেডিকেলে ভর্তি পরীক্ষা বাতিল এবং পুনঃভর্তি পরীক্ষার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের একটি প্রতিনিধিদলের সঙ্গে গোপন বৈঠকে বসেছেন স্বাস্থ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

স্বাস্থ্য অধিদফতরের পক্ষে বৈঠকে নেতৃত্ব দিচ্ছেন অধিদফতরের মহাপরিচালক মো. নুরুল হক। বৈঠকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরাও উপস্থিত আছেন বলে জানা গেছে।

আজ সোমবার রাত সাড়ে ৮টার দিকে রাজধানীর তোপখানা রোডের বিএমএ মিলনায়তনে এই বৈঠকটি শুরু হয়। সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, এতে শিক্ষার্থী প্রতিনিধিদের সঙ্গে আন্দোলনে একাত্মতা প্রকাশকারী কলামিস্ট সৈয়দ আবুল মকসুদসহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তিও ছিলেন।

স্বাস্থ্য অধিদফতরের পক্ষে বৈঠকে নেতৃত্ব দেন অধিদফতরের মহাপরিচালক ডা. দীন মো. নুরুল হক। অন্যদের মধ্যে ছিলেন অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ, সাবেক পরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবদুল হান্নান, পরিচালক (প্রশাসন) এহতেশামুল হক।

এছাড়া বৈঠকে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সদস্যরাও উপস্থিত ছিলেন বলে জানা গেছে। প্রসঙ্গত, মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের অভিযোগে পরীক্ষা বাতিলের দাবিতে শিক্ষার্থীরা গত ২০ সেপ্টেম্বর থেকে আন্দোলন শুরু করে।1445273391_2015_09_21_00_08_15_UCA9ByOTwC3VVbICIw5vmmvlsXlsin_800xauto

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মেডিকেল ভর্তিচ্ছুদের সঙ্গে স্বাস্থ্য অধিদফতরের গোপন বৈঠক

আপডেট সময় : ১১:০১:০৯ অপরাহ্ন, সোমবার, ১৯ অক্টোবর ২০১৫