
সুপ্রিমকোর্ট প্রাঙ্গণ থেকে অবিলম্বে গ্রিক দেবির মূর্তি অপসারণের দাবীতে হেফাজতে ইসলামের পূর্ব ঘোষিত ঢাকার বায়তুল মোকাররম উত্তর গেটে আজ জুমার নামাজের পর এক বিশাল প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন হাজার হাজার তাওহিদী জনতা।
সমাবেশে বক্তব্য রাখেন হেফাজতের ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হুসাইন কাসেমী, আল্লামা মুফতী ফয়জুল্লাহ, আল্লামা আবদূর রব ইউসুফী, মুফতী ওয়াক্কাস, মাওলানা জুনাইদ আল হাবীব, মাওলানা মাহফুজুল হক, ড. আহমদ আব্দুল কাদের, মুফতী শাখাওয়াত সহ অন্যান্য হেফাজত নেতারা।
প্রতিনিধির নাম 





