ঢাকা ০৮:২৬ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মুসলিম নিষেধাজ্ঞার আদেশে ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেলের মামলা

ওয়াশিংটন রাজ্যের অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন রাজ্যের অ্যাটর্নি জেনারেল বব ফার্গুসন বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে তিনি মামলা করছেন। সাতটি মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারির যে নির্বাহী আদেশে তিনি স্বাক্ষর করেছেন, সেই আদেশের কারণেই তিনি এই মামলা দায়ের করতে যাচ্ছেন। মঙ্গলবার (৩১ জানুয়ারি) এ খবর দিয়েছে মার্কিন বার্তা সংস্থা এপি।
খবরে বলা হয়, সোমবার (৩০ জানুয়ারি) এই মামলার ঘোষণা দিয়েছেন ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেল ফার্গুসন। ট্রাম্পের কোনও প্রশাসনিক নীতির কারণে তার বিরুদ্ধে তিনিই কোনও অ্যাটর্নি জেনারেল হিসেবে মামলা ঠুকছেন।
গত শুক্রবার সাতটি দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের বিষয়ে নিষেধাজ্ঞার নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। এই আদেশ ৯০ দিনের জন্য প্রযোজ্য হবে বলে বলা হয়েছে ওই আদেশে। ট্রাম্পের স্বাক্ষরিত এই নির্বাহী আদেশকে ‘অ-আমেরিকানসুলভ ও বেআইনি’ অভিহিত করে রবিবার দেশটির ১৬ জন অ্যাটর্নি জেনারেল একটি যৌথ বিবৃতি দেন। ওই ১৬ জন অ্যাটর্নি জেনারেলের মধ্যে ফার্গুসন একজন।
মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের নিষেধাজ্ঞার এই আদেশের প্রতিবাদে গোটা আমেরিকা মুখর হয়েছে। যদিও ট্রাম্প বারবার বলছেন, আমেরিকান জনগণ ও মার্কিন স্বার্থের বিরোধী উগ্রপন্থিদের হাত থেকে আমেরিকাকে সুরক্ষিত রাখতেই তিনি এই আদেশে সই করেছেন।
ফার্গুসন জানিয়েছেন, ট্রাম্প ও তার প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তার বিরুদ্ধে এই মামলাটি তিনি দায়ের করবেন মার্কিন স্থানীয় সময় সোমবার দুপুরের পর (বাংলাদেশ সময় সোমবার দিবাগত মধ্যরাত)। সিয়াটলের ফেডারেল আদালতে দায়ের করা হবে এই মামলা। ট্রাম্পের ওই নির্বাহী আদেশের মূল বক্তব্যকে অসাংবিধানিক ঘোষণা করার দাবি করা হবে মামলায়। এই আদেশ কার্যকর সাময়িকভাবে স্থগিত করার দাবিও জানানো হবে মামলায়।
এক সংবাদ সম্মেলনে ফার্গুসন বলেন, ‘এটা (মুসলিম নিষেধাজ্ঞার আদেশ) অ-আমেরিকানসুলভ, এটা ঠিক নয় এবং এই আদেশ টিকবেও না। স্পষ্টতই এই আইনের উদ্দেশ্য হলো স্রষ্টার সন্তানদের মধ্যে সুনির্দিষ্ট কোনও বিশ্বাসধারীদের প্রতি বৈষম্য করা। এর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে আমাদের কর্মীরা কাজ করে যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মুসলিম নিষেধাজ্ঞার আদেশে ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটনের অ্যাটর্নি জেনারেলের মামলা

আপডেট সময় : ০২:১৮:৫০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ জানুয়ারী ২০১৭