ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মিয়ানমার থেকে ফিরলেন ১২৫ বাংলাদেশি

স্টাফ রিপোর্টার,

?
?

মিয়ানমারের জলসীমা থেকে উদ্ধার হওয়া অভিবাসী প্রত্যাশীদের মধ্যে পঞ্চম দফায় আরও ১২৫ বাংলাদেশিকে হস্তান্তর করেছে মিয়ানমার সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি)।

তিন মাস মিয়ানমারে বন্দি থাকার পর মঙ্গলবার দুপুর দেড়টার দিকে তাদের বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম হাইস্কুল মাঠে আনা হয়।

এরআগে বেলা ১২টায় ঘুমধুম সীমান্তের ওপারে মিয়ানমারের তুম্বু টাউনের প্রশাসনিক ভবনে সে দেশের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সঙ্গে পতাকা বৈঠক করে বিজিবি। বৈঠক শেষে তাদের ফেরত আনা হয় বলে জানান, বিজিবি ১৭ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রবিউল ইসলাম।

বিজিবি, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন ও একজন ডাক্তারসহ ১৮ সদস্যের একটি প্রতিনিধি দল সকাল সাড়ে ১০টায় নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম সীমান্ত দিয়ে মিয়ানমারে রওনা দেয়।

এর আগে ৮ ও ১৯ জুন, ২২ জুলাই ও ১০ আগস্ট ৪ দফায় শনাক্ত হওয়া ৫০১ জন বাংলাদেশিকে ফেরত আনা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মিয়ানমার থেকে ফিরলেন ১২৫ বাংলাদেশি

আপডেট সময় : ১০:০৯:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০১৫