ঢাকা ০৮:২৪ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মিয়ানমারে বন্দুকধারীর গুলিতে মুসলিম আইনজীবী নিহত

ইয়াঙ্গুন: মিয়ানমারের ইয়াঙ্গুন এয়ারপোর্টে বন্দুকধারীর গুলিতে সরকারি দলের এক মুসলিম আইনজীবী নিহত হয়েছেন। রোববার ইন্দোনেশিয়া থেকে সরকারি সফর শেষে ফেরার পর এয়ারপোর্টে হামলার শিকার হন কো নি নামের ওই আইনজীবী।

পুলিশ জানায়, রোববার স্থানীয় সময় বিকাল ৫টায় এক বন্দুকধারী তার উপর গুলি চালায়। তার সহকারী স্যান নাইং বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, তারা আমার বসকে গুলি করেছে। তিনি মারা যান।’

ইতোমধ্যে সন্দেহভাজন একজনকে আটক করেছে পুলিশ। তবে এখনো হত্যার উদ্দেশ্য সম্পর্কে কিছু জানা যায়নি। কো নি দেশটির সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের উল্লেখযোগ্য নেতা ছিলেন।

এই হত্যাকাণ্ডের ফলে দেশটিতে চলা সাম্প্রদায়িক সহিংসতা আরো উস্কে উঠবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। পুলিশ জানায় মান্দালে থেকে এক মিয়ানমার নাগরিককে আটক করা হয়েছে।

কো নি, মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচির দলের উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মিয়ানমারে বন্দুকধারীর গুলিতে মুসলিম আইনজীবী নিহত

আপডেট সময় : ০৩:০০:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৩০ জানুয়ারী ২০১৭