ঢাকা ০৫:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

মিয়ানমারের ৫ সেনা কর্মকর্তার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

আন্তর্জাতিক ডেস্ক:: রোহিঙ্গা নির্যাতনের ঘটনায় মঙ্গলবার মিয়ানমার সেনাবাহিনীর শক্তিশালী পাঁচ সেনা কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে অস্ট্রেলিয়া।যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পর মঙ্গলবার ওই পাঁচ সেনা কর্মকর্তার বিরুদ্ধে একই ব্যবস্থা নিল অস্ট্রেলিয়া।তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার নির্দেশ দিয়েছে অস্ট্রেলিয়ান সরকার।পাশাপাশি তাদের অস্ট্রেলিয়া সফরের ওপরও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা।

এই পাঁচ সেনা কর্মকর্তা হলেন- লেফটেন্যান্ট জেনারেল অং কিয়াও জ, মেজর জেনারেল মং মং সো, ব্রিগেডিয়ার জেনারেল অং অং, ব্রিগেডিয়ার জেনারেল থান ও এবং মেজর জেনারেল থিন মং সো।ওই পাঁচ কর্মকর্তার কয়েকজন ইতিমধ্যে দায়িত্ব থেকে পদত্যাগ করেছেন বলেও জানা গেছে।

এ সংক্রান্ত এক বিব্রতিতে অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মেরিস পেইন বলেন,রাখাইন রাজ্যে মিয়ানমারের সেনাবাহিনীর যে ইউনিটগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটিয়েছে, তাদের নেতৃত্বে ছিলেন এই পাঁচ জেনারেল।

গত বছরের ২৫ আগস্ট থেকে রাখাইন রাজ্যের সংখ্যালঘু রোহিঙ্গা মুসলিমদের ওপর নির্যাতন শুরু করে মিয়ানমার সেনারা। তাদের দমন পীড়ণের মুখে বাংলাদেশে পালিয়ে এসেছে ৭ লাখের বেশি রোহিঙ্গা শরণার্থী।

সূত্র: আল জাজিরা

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

মিয়ানমারের ৫ সেনা কর্মকর্তার ওপর অস্ট্রেলিয়ার নিষেধাজ্ঞা

আপডেট সময় : ০১:৩৬:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ অক্টোবর ২০১৮