ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মিনা ট্রাজেডি: ভারত-পাকিস্তানের ৫৮ হাজি নিহত

1338
পবিত্র হজ পালন করতে গিয়ে মিনায় পদদলিত হয়ে ভারত ও পাকিস্তানের নিহত হাজির সংখ্যা ৫৮ তে গিয়ে দাঁড়িয়েছে। দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা নিহত হাজিদের এই সংখ্যা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার মিনায় হজের অন্যতম অনুষঙ্গ শয়তানের উদ্দেশ্যে পাথর ছুঁড়তে গিয়ে মর্মান্তিক এই পদদলনের ঘটনা ঘটে। এখন পর্যন্ত ৭৬৯ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছে সৌদি কর্তৃপক্ষ।

ভারতের পররাষ্ট্রমন্ত্রণালয় থেকে জানানো হয়েছে, মিনায় পদদলিত হয়ে ৩৫ জন নিহত হয়েছেন। আর পাকিস্তানের তরফে জানানো হয়, সেদেশের নিহতের সংখ্যা ১৮ জন। পাকিস্তানের ধর্ম মন্ত্রণালয় থেকে নিহত এই ১৮ জনের পরিচয় প্রকাশ করা হয়েছে। তবে প্রকৃত সংখ্যা আরো বেশি বলে আশঙ্কা করা হচ্ছে। দেশটির স্থানীয় একটি টিভি চ্যানেলে ২৩ পাকিস্তানি নিহত হওয়ার খবর জানানো হয়।

গত ২৫ বছরের মধ্যে হজ পালন করতে গিয়ে এটিই সবচেয়ে বড় দুর্ঘটনা। এর আগে গত ১১ সেপ্টেম্বর মসজিদুল হারামের সম্প্রসারণ কাজে ব্যবহৃত একটি ক্রেন ভেঙে পড়ে ১০৯ জন নিহত হন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মিনা ট্রাজেডি: ভারত-পাকিস্তানের ৫৮ হাজি নিহত

আপডেট সময় : ০৯:৪৬:৩৬ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০১৫