ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করে ভিডিও ধারণ, সেই নূর হোসেনের ভাগ্নে গ্রেপ্তার

নারায়ণগঞ্জ মহানগরের সিদ্ধিরগঞ্জে মায়ের সামনে তার মেয়েকে ধর্ষণের অভিযোগে ফয়সাল নামে (২৬) একজনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দুপুরে সিদ্ধিরগঞ্জের আদর্শনগর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ফয়সাল আদর্শনগর এলাকার শাহ আলমের ছেলে। তিনি আলোচিত সাত খুনের মামলার প্রধান আসামি নূর হোসেনের ভাগ্নে। স্থানীয় সূত্রে জানা গেছে, সাত খুনের ঘটনার চার্জশিট দেওয়ার পরই নূর হোসেনের সহযোগীরা এলাকায় ফিরে আসে। তাদের মধ্যে একজন তার ভাগ্নে ফয়সাল। কয়েকদিন ধরেই আদর্শনগর এলাকার এক কিশোরীকে (১৭) প্রেমের প্রস্তাব দেয় ফয়সাল। এ ছাড়া তাকে কুপ্রস্তাবও দেওয়া হয়। শুক্রবার রাতে ফয়সাল তার সহযোগী ফাহিম, প্রান্ত, রাসেলসহ আরও কয়েকজন মিলে ওই কিশোরীর ঘরে প্রবেশ করে তার মায়ের হাত পা বেঁধে ফেলে। পরে মায়ের সামনেই মেয়েকে ধর্ষণ করে ফয়সাল। ওই ঘটনার ভিডিওধারণ করা হয়। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরাফতউল্লাহ জানান, এ ঘটনায় তিনজনকে আসামি করে থানায় শনিবার গভীর রাতে মামলা করা হয়। পুলিশ দুপুরে ফয়সালকে গ্রেফতার করেছে। ওই কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য ১০০ শয্যাবিশিষ্ট নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। rape-red1

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মায়ের সামনে মেয়েকে ধর্ষণ করে ভিডিও ধারণ, সেই নূর হোসেনের ভাগ্নে গ্রেপ্তার

আপডেট সময় : ১১:৪৪:৫৪ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০১৫