ঢাকা ১০:২৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মায়ের কোলে গুলিবিদ্ধ শিশুটি

স্টাফ রিপোর্টার,
348
১২ দিন পর মায়ের কোলে উঠেছে মাতৃগর্ভে গুলিবিদ্ধ হয়ে ভূমিষ্ঠ শিশু সুরাইয়া। গতকাল ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে শিশুটিকে তার মা নাজমার কাছে দেয়া হয়েছে বলে জানিয়েছেন ডা. আশরাফুল ইসলাম কাজল। শিশু সার্জারি বিভাগের এই অধ্যাপক বলেন, দুপুরে শিশুটিকে মায়ের কোলে দেয়া হয়। মা কিছুক্ষণ বুকের দুধও খাওয়ান তাকে। এর আগের দিন চিকিৎসকরা জানিয়েছিলেন, শিশুটির অবস্থা উন্নতির দিকে। ওই দিনই তার বাবা বাচ্চু ভুঁইয়া জানিয়েছিলেন, শিশুটির নাম সুরাইয়া রাখা হয়েছে। গত ২৩শে জুলাই আধিপত্য বিস্তার নিয়ে দুপক্ষের সংঘর্ষের সময় গুলিবিদ্ধ হন অন্তঃসত্ত্বা নাজমা। ওই রাতেই মাগুরায় অস্ত্রোপচারের মাধ্যমে গর্ভে গুলিবিদ্ধ শিশুটিকে ভূমিষ্ঠ করা হয়। পরে শিশুটিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলেও মা ছিলেন মাগুরায়। কয়েক দিন আগে নাজমাকেও ঢাকায় আনা হয়। হাসপাতালে নাজমা ওয়ার্ডে রয়েছেন। শিশুটি নিবিড় পরিচর্যা কেন্দ্রে (এনআইসিইউ) রয়েছে। চিকিৎসকরা জানান, দুপুরে নাজমাকে শিশুটির কাছে নেয়া হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মায়ের কোলে গুলিবিদ্ধ শিশুটি

আপডেট সময় : ১০:০৫:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ অগাস্ট ২০১৫