ঢাকা ০৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের পূর্ণ স্বাধীনতা পেতে অনেক সময় লাগবে!

মার্কিন অভিনেত্রী তিনি। রয়েছে রাজনৈতিক পরিচয়ও।তিনি অ্যাশলে জাড। বয়স এখন ৪৮।নারীদের পূর্ণ স্বাধীনতা ও মেয়েদের যৌন হয়রানির বিষয়ে কথা বলতে গিয়ে তিনি নিজের দেশে নিজ জীবনের ঘটে যাওয়া না বলা কথা বলতে গিয়ে এ উক্তি করেন।

সম্প্রতি ভারতে এসেছিলেন অভিনেত্রী। নয়াদিল্লিতে একটি অনুষ্ঠানে মেয়েদের যৌন হয়রানির বিরুদ্ধে কথা বলেন। সেই মঞ্চেই শেয়ার করেছেন তাঁর জীবনের কথাও।

এ বয়সে এসে শেয়ার করলেন তাঁর জীবনের এক বেদনাময় মুহূর্তের গোপন কথা। মাত্র সাত বছর বয়সে প্রথম শ্লীলতাহানির শিকার হন তিনি। ১৪ বছরে হন ধর্ষিতা।

অ্যাশলের কথায়, ‘তখন আমার মাত্র সাত বছর বয়স। শ্লীলতাহানি করা হয় আমার। এ সবের মানেই তো বুঝতাম না। আর ১৪ বছরে ধর্ষিতাও হয়েছি আমি। পরে ইন্ডাস্ট্রির এক বিখ্যাত ব্যক্তিও আমাকে যৌন হয়রানি করেন। তিনিই এক সময় আমাকে গ্রুম করেন। যদিও গ্রুমিং শব্দটা খুব টেকনিক্যাল। হোটেলের ঘরে ডেকে যৌন হয়রানি করেছিলেন।

অভিনেত্রীর দাবি, সারা জীবনে অন্তত ৪০ শতাংশ আয় কম হয়েছে তাঁর। এর কারণ নাকি শুধুমাত্র তিনি নারী বলেই! আমেরিকা তাঁর দেশ। আর দেশকে তিনি ভালোবাসেন।

তবে স্পষ্ট ভাষায় জানিয়েছেন, মার্কিন মুলুকেও নারীদের পূর্ণ স্বাধীনতা পেতে এখনও অনেক দিন লাগবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মার্কিন যুক্তরাষ্ট্রে নারীদের পূর্ণ স্বাধীনতা পেতে অনেক সময় লাগবে!

আপডেট সময় : ০৬:৫৪:০১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭