ঢাকা ০৭:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মানবতাবিরোধী অপরাধ: হবিগঞ্জের দুই আসামির বিরুদ্ধে রায় সোমবার

নিউজ ডেস্ক:: মানবতাবিরোধী অপরাধে জড়িত থাকার অভিযোগে হওয়া মামলায় হবিগঞ্জের দুই আসামির বিরুদ্ধে আগামীকাল সোমবার রায় দেয়া হবে। রোববার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বে তিন সদস্যের বেঞ্চ রায়ের জন্য দিন ঠিক করেন।

আসামিরা হলেন, লাখাই উপজেলা আওয়ামী লীগ নেতা লিয়াকত আলী, আমিনুল ইসলাম ওরফে রজব আলী। দুই আসামিই পলাতক রয়েছেন।রাষ্ট্রপক্ষের প্রসিকিউটর রানা দাস গুপ্ত বলেন, দুই আসামির বিরুদ্ধে যে সব সাক্ষ্য প্রমাণ আমরা উপস্থিত করেছি তাতে তাদের সর্বোচ্চ শাস্তি হবে।

গত ১৬ আগস্ট এ মামলার শুনানি সমাপ্তি করে যে কোনো দিন রায় ঘোষণা করা হবে মর্মে সিএভি (অপেক্ষমাণ) রাখেন আদালত।ট্রাইব্যুনালের রাষ্ট্রপক্ষে ছিলেন প্রসিকিউটর রানা দাস গুপ্ত ও রেজিয়া সুলতানা চমন।আসামিপক্ষে ছিলেন গাজী এমএইচ তামিম।

পরে প্রসিকিউটর রেজিয়া সুলতানা চমন বলেছিলেন, রাষ্ট্রপক্ষ থেকে এ দুই আসামির সর্বোচ্চ সাজা দাবি করে যুক্তি উপস্থাপন করা হয়েছে। দুই আসামির বিরুদ্ধে গণহত্যা, লুটপাটসহ মানবতাবিরোধী সাতটি অভিযোগ বিচার কাজ শেষ হয়।

তদন্ত রিপোর্ট অনুযায়ী জানা যায়, ২০০৩ সাল থেকে ২০১৩ সাল পর্যন্ত লিয়াকত আলী থানা আওয়ামী লীগের সভাপতি ছিলেন।সভাপতি থাকা অবস্থাতেই যুদ্ধাপরাধের অভিযোগে ২০১০ সালে তার বিরুদ্ধে মামলা হয়।এছাড়া একই ধরনের অপরাধ সংঘটনের অভিযোগে রজব আলীর বিরুদ্ধে মামলা হয়।

২০১৬ সালের ১৮ মে এই দুজনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মানবতাবিরোধী অপরাধ: হবিগঞ্জের দুই আসামির বিরুদ্ধে রায় সোমবার

আপডেট সময় : ১২:৫০:৫০ অপরাহ্ন, রবিবার, ৪ নভেম্বর ২০১৮