ঢাকা ০৪:৩১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মাঝ আকাশে বিমানে সেবিকার সামনে মোবাইলে পর্ন দেখে রেহাই পেলেন না ব্যবসায়ী

আন্তর্জাতিক ডেস্ক- বিমান সেবিকার সামনে মোবাইলে পর্নোগ্রাফি দেখার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বিমানে কলকাতা থেকে মুম্বাই যাচ্ছিল বছর ৪৩-এর ওই ব্যক্তি।

অভিযোগকারী বিমান সেবিকা জানান, বারবার জল চাওয়ার অছিলায় ওই ব্যক্তি তাঁকে নিজের সিটের সামনে ডাকে। প্রত্যেকবারই ওই ব্যক্তির মোবাইলে পর্নের সাইট খোলা ছিল। মুম্বই বিমানবন্দরে নামতেই তাকে গ্রেফতার করা হয়।

ওই বিমান সেবিকার কথায়, প্রথমবার যখন ওই যাত্রী তাঁর কাছে জল চায়। জল দিতে গিয়ে ওই বিমান সেবিকা দেখেন, মোবাইলে পর্নোগ্রাফি দেখছে ওই যাত্রী। কিছুক্ষণ পর আবার গরম জল দিতে বলে সে। তখনও মোবাইলে একই জিনিস দেখছিল।

ওই বিমানসেবিকার অভিযোগ, ইচ্ছে করে মোবাইলটি তাঁর দিকে ঘুরিয়ে রাখা হয়েছিল। সুপারভাইজারকেও বিষয়টি দেখান ওই বিমান সেবিকা। এরপরই বিমানের ক্রু মেম্বাররা দিল্লি অফিসে বিষয়টি জানান। ইন্টারনাল সিকিউরিটি টিমকেও জানানো হয়। মুম্বইয়ে বিমানটি নামতেই গ্রেফতার করা হয় ওই যাত্রীকে।

অভিযোগ, গ্রেফতারের আগে ওই যাত্রী নিজের ফোনে থাকা সব ভিডিও ডিলিট করে দেয়। ফরেন্সিক এক্সপার্টরা মোবাইলটি নিয়ে ভিডিও ক্লিপগুলি উদ্ধারের চেষ্টা করছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই ব্যক্তি মার্বেল, গ্রানাইটের ব্যবসা করে। নিজের বিরুদ্ধে ওঠা সব অভিযোগই অস্বীকার করেছে সে। আপাতত জেল হেফাজতে রাখা হয়েছে তাকে। তার বিরুদ্ধে তথ্য বিকৃতির অভিযোগ দায়ের করেছে পুলিশ। পাশাপাশি এফআইআর দায়ের করেছেন ওই বিমানসেবিকাও।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মাঝ আকাশে বিমানে সেবিকার সামনে মোবাইলে পর্ন দেখে রেহাই পেলেন না ব্যবসায়ী

আপডেট সময় : ০৯:১৫:২৭ অপরাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০১৭