ঢাকা ০৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৮ কিশোরী ও তরুণী নিহত, আহত ২০

স্টাফ রিপোর্টার,
805
সোয়াজিল্যান্ডে মর্মান্তিক এক ট্রাক দুর্ঘটনায় কিশোরী ও তরুণীসহ কমপক্ষে ৩৮ জন নিহত হয়েছেন। দুর্ঘটনায় আহত হয়েছেন ২০ জন। আহতদের স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা রয়েছে। গত শুক্রবার সোয়াজিল্যান্ডের ঐতিহ্যবাহী একটি উৎসবে অংশ নিতে যাওয়ার সময় হতভাগ্যদের বহনকারী খোলা ট্রাকটির সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি টয়োটা ভ্যানের সংঘর্ষে হতাহতের এ ঘটনা ঘটে। স্থানীয় একটি মানবাধিকার সংগঠন সোয়াজিল্যান্ড সলিটারি নেটওয়ার্কের এক বিবৃতিতে এ তথ্য দেয়া হয়েছে। এ খবর দিয়েছে বার্তা সংস্থা এপি। মাত্র ১৪ লাখ অধিবাসীর পর্বতবহুল ছোট দেশটিতে এ দুর্ঘটনা ঘটার পর প্রশাসন সাংবাদিকদের খবর সংগ্রহে বাধা দেয় এবং এ ধরনের প্রতিবেদন ছাপাতে নিরুৎসাহিত করে। দুর্ঘটনাস্থলের ছবি তুলতে বাধা দেয়া হয় ফটো-সাংবাদিকদের। বার্তা সংস্থা এপি’র দেশটির উচ্চপদস্থ এক পুলিশ কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করলে, তিনি এ ব্যাপারে মুখ খুলতে রাজি হননি। তিনি বলেছেন, এটি সর্বোচ্চ কর্তৃপক্ষের বিষয় এবং গণমাধ্যমের কাছে কোন খবর প্রকাশ করা যাবে না। তবে মানবাধিকার সংগঠনটির মুখপাত্র লাকি লুখেলে বলেন, আপনি মৃত্যুর ঘটনা চাপা দিতে পারেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৩৮ কিশোরী ও তরুণী নিহত, আহত ২০

আপডেট সময় : ১১:১৪:৪৩ অপরাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০১৫