ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

মদিনায় মারা গেছেন ৬৯ হজযাত্রী

1131
পবিত্র হজ মওসুমে জটিল রোগ ও বয়সের কারণে এ বছর মদিনায় মারা গেছেন ৬৯ হজযাত্রী। তারা বিভিন্ন দেশের নাগরিক। এসব হজযাত্রীর মৃতদেহ দাফন করা হয়েছে মসজিদে নববীর পাশে আল বাকি’তে। এ খবর দিয়েছে অনলাইন সৌদি গেজেট। এতে বলা হয়েছে প্রাইভেট করপোরেশন অব গার্ডসের চেয়ারম্যান আদি ওমর হাবাশ এসব তথ্য দিয়েছেন। তিনি বলেছেন মৃত হজযাত্রীরা ১৭টি দেশের নাগরিক। এর মধ্যে রয়েছে ইন্দোনেশিয়া, ভারত, ইরান, সিঙ্গাপুর, আফগানিস্তান, তিউনিশিয়া, বৃটেন, তুরস্ক, থাইল্যান্ড, পাকিস্তান সহ আরও কিছু দেশ। তিনি আরও বলেছেন, যারা মারা গিয়েছেন তাদের সবাই বয়োবৃদ্ধ এবং তারা বিভিন্ন জটিল রোগে ভুগছিলেন। তাদের মৃত্যু সনদ দেয়া হয়েছে। দাফন করার অনুমতি দেয়া হয়েছে। এসব অনুমোদন তাদের পাসপোর্টের সঙ্গে যুক্ত করা হয়েছে। এতে আরও বলা হয়, আরও ৮৮ হজযাত্রী বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

মদিনায় মারা গেছেন ৬৯ হজযাত্রী

আপডেট সময় : ০৮:১৪:০৯ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫