ঢাকা ১০:২৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

‘ভ্যাট প্রত্যাহার না হলে সরকারের ভিত কেঁপে উঠবে’

1111
শিক্ষাপ্রতিষ্ঠানের ওপর আরোপিত ৭ শতাংশ ভ্যাট প্রত্যাহার না হলে সরকারের ভিত কেঁপে উঠবে বলে মন্তব্য করেছেন সাবেক প্রেসিডেন্ট ও বিকল্পধারার সভাপতি প্রফেসর একিউএম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেছেন, বাংলাদেশে এর আগে শিক্ষার ওপর করারোপের চেষ্টা কোন সরকারই করেনি। আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করি, ইতিমধ্যে অনেক বিলম্ব হয়েছে, আর বিলম্ব নয়, শিক্ষার উপর থেকে ভ্যাট প্রত্যাহার করুন। না হলে এর জন্য রাজনৈতিক খেসারত দিতে হবে। বিকল্পধারা সভাপতির প্রেস সচিব জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। বি. চৌধুরী বলেন, অর্থমন্ত্রীর প্রগলভতা সুবিদিত। কিন্তু উচ্চশিক্ষার ওপর ভ্যাট এবং শিক্ষকদের মর্যাদার ওপর তীর্যক আক্রমণ এর কোনটাই সরকারের পক্ষে যাবে না। ছাত্ররা যেভাবে বিক্ষুব্ধ হয়ে উঠেছে এবং অত্যন্ত সঙ্গত কারণেই বিক্ষুব্ধ, তা যে কোন সাধারণ বুদ্ধির লোক বুঝতে পারলেও অর্থমন্ত্রী তা উপলব্ধি করতে পারেন নাই এবং ভবিষ্যতেও পারবেন বলে মনে হয় না। সাবেক প্রেসিডেন্ট বলেন, আমি আশা করি, প্রধানমন্ত্রী শেখ হাসিনা অর্থমন্ত্রীর এই ভুল পরামর্শ এবং আত্মঘাতী নীতির বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করবেন। বি. চৌধুরী আশঙ্কা প্রকাশ করে বলেন, শিক্ষকদের মর্যাদাপূর্ণ অবস্থান এবং একই সঙ্গে ভ্যাট প্রত্যাহার না করা হলে সরকারের ভিত্তিমূল কেঁপে উঠতে পারে। শুধুমাত্র কিছু আমলাকে অতিতোষণের নীতি এবং দেশের ভবিষ্যৎ শিক্ষা, শিক্ষক ও ছাত্রদের অবহেলা করলে সরকার মহাবিপদের সম্মুখীন হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

‘ভ্যাট প্রত্যাহার না হলে সরকারের ভিত কেঁপে উঠবে’

আপডেট সময় : ০৯:১২:৩০ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০১৫