ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ভিসা ও ইকামাসহ ৭ সেবায় ফি বাড়াল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক
ভিসা ও ইকামাসহ সাতটি সেবায় ফি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীন ব্যবসায়িক প্ল্যাটফর্ম আবসারের মাধ্যমে এমন তথ্য দেওয়া হয়েছে।

গালফ নিউজের প্রতিবেদনে বলা হয়, সৌদিতে প্রবেশ ও বহির্গমনের ভিসা ফি নির্ধারণ করা হয়েছে ১০৩ দশমিক ৫ রিয়াল। আর বসবাসের অনুমতি ও চূড়ান্ত বহির্গমনের ফি পুনর্বিবেচনা করে যথাক্রমে ৫১ দশমিক ৭৫ রিয়াল ও ৭০ রিয়াল করা হয়েছে।

এ ছাড়া কর্মচারীদের রিপোর্ট ফি ধরা হয়েছে ২৮ দশমিক ৭৫ রিয়াল। আর পাসপোর্টের তথ্য হালনাগাদ করতে প্রবাসীদের দিতে হবে ৬৯ রিয়াল।

এক্স পোস্টে আবসার জানিয়েছে, ভ্রমণ ভিসায় প্রবেশ করার পর যদি কেউ হারিয়ে যান, তাহলে তাকে দেশটিতে যিনি আমন্ত্রণ জানিয়েছেন, তিনি এ বিষয়ে রিপোর্ট করতে পারবেন। এ ক্ষেত্রে কয়েকটি শর্ত পূরণ করতে হবে তাকে।

সেটি হচ্ছে, ব্যক্তিগত ও পারিবারিক ভ্রমণ ভিসা হতে হবে। ভিসার মেয়াদ শেষ হওয়ার সাত দিন পর এ বিষয়ে প্রতিবেদন দাখিল করা যাবে, কিন্তু ভিসার মেয়াদ শেষ হওয়ার ১৪ দিন পর আবেদন করা যাবে না।

আবেদন তখনই করা যাবে, যখন ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে। একজনের জন্য কেবল একটি রিপোর্টই করা যাবে। আবার রিপোর্ট দাখিলের পর তা প্রত্যাহার করা যাবে না বলে ওই পোস্টে জানানো হয়েছে। সূত্র : ইউএনবি

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ভিসা ও ইকামাসহ ৭ সেবায় ফি বাড়াল সৌদি আরব

আপডেট সময় : ০৬:৩৪:৫৮ অপরাহ্ন, রবিবার, ৫ জানুয়ারী ২০২৫