ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ভারতে ভবন ধসে নিহত ৭

ভারতের উত্তর প্রদেশের কানপুরে একটি ভবন ধসে অন্তত সাতজন নিহত হয়েছেন। ধসে পড়া ভবনের ধ্বংসস্তূপে আটকা পড়েছেন কমপক্ষে ৩০ জন। স্থানীয় সময় বুধবার রাতে নির্মাণ কাজ চলার সময় ছয়তলা ভবনটি ধসে পড়ে। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান উদ্ধাকর্মীরা। হতাহতদের উদ্ধারে রাতভর গ্যাস কাটার, বিশেষ ক্যামেরা ও ভারী যন্ত্রপাতি নিয়ে কাজ করেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকাজে অংশ নিয়েছেন সেনাসদস্যরাও। বৃহস্পতিবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

এদিকে ভবনটি ধসের ১২ ঘণ্টা পর ধ্বংসস্তূপের নিচ থেকে তিন বছরের এক শিশুকে উদ্ধার করা হয়েছে। পুলিশ জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়া ব্যক্তিদের অধিকাংশই ছত্তিশগড় থেকে আসা নির্মাণশ্রমিক ও তাদের পরিবারের সদস্য।

এ দুর্ঘটনা ও হতাহতের খবর নিশ্চিত করেছে পুলিশ। এ ঘটনায় দুর্ঘটনাকবলিত ভবনটির মালিক মেহতাব আলমের বিরুদ্ধে মামলা হয়েছে। তিনি স্থানীয় সমাজবাদী পার্টির নেতা বলে জানা গেছে। তবে ঘটনার পর থেকে পরিবারের সদস্যদের নিয়ে তিনি পলাতক রয়েছেন।

যথাযথ অনুমতি না নিয়ে ভবনটি নির্মাণ করা হচ্ছিলো বলে অভিযোগ করেছে কানপুর উন্নয়ন কর্তৃপক্ষ। সংস্থাটি বলছে, বেশ কয়েকবার ওই ভবনের নির্মাণ কাজ বন্ধের নোটিসও দেওয়া হয়েছিল। কিন্তু সেটা মানা হয়নি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ভারতে ভবন ধসে নিহত ৭

আপডেট সময় : ০৯:৪১:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ ফেব্রুয়ারী ২০১৭