ঢাকা ০৮:১০ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ভারতে ফের চলন্ত বাসে ধর্ষণ

209
ভারতে আবারও চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটলো। এ বারে ঘটনাস্থল ভোপাল। পুলিশ সূত্রে জানানো হয়ে়ছে, বুধবার রাতে বাড়ি ফেরার জন্য বাসে চেপেছিলেন ওই মহিলা। চলন্ত বাসের মধ্যেই তাঁকে ধর্ষণ করা হয়। ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আনন্দবাজারের খবরে বলা হয়, ভোপাল দক্ষিণের পুলিশ সুপার অংশুমান সিংহ জানান, বুধবার রাত ১১টা নাগাদ চোলা অঞ্চল থেকে বাড়ি ফেরার জন্য বাসে ওঠেন ওই মহিলা। অভিযোগ, পণ্ডিত নামের এক ব্যক্তি বাসের মধ্যেই মহিলাকে ধর্ষণ করে। ঘটনায় আরও দু’জনের নাম ‌উঠে এসেছে। তাদের মধ্যে একজন ওই বাসের চালক, নাম সালমান। তাকেও গ্রেপ্তার করা হয়েছে।
নির্যাতিতা মহিলার বাস থেকে নামার কথা ছিল পুল বোগদা এলাকায়। কিন্তু চালক বাসটিকে সেখানে না থামিয়ে ময়দা মিল এলাকায় নিয়ে যায়। বাসটিকে না থামিয়ে সেখানেই ঘুরতে থাকে চালক। চলন্ত বাসের মধ্যেই চলে ধর্ষণ। এরপর মহিলাকে নামিয়ে দিয়ে সেখান থেকে চম্পট দেয় দুস্কৃতিরা। পরে কাছের একটি থানায় গিয়ে গোটা ঘটনার কথা জানান নির্যাতিতা। তাঁর অভিযোগের ভিত্তিতে পণ্ডিত এবং সালমানকে গ্রেপ্তার করে পুলিশ। খোঁজ চলছে তৃতীয় অভিযুক্তের।
প্রসঙ্গত, ২০১২ সালের ১৬ ডিসেম্বর দিল্লিতে চলন্ত বাসে ধর্ষণের ঘটনা ঘটে। প্রতিবাদে উত্তাল হয় গোটা ভারত। ঘটনায় পাঁচজন দোষী সাব্যস্ত হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ভারতে ফের চলন্ত বাসে ধর্ষণ

আপডেট সময় : ০৮:২০:২৮ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০১৫