ঢাকা ০৭:৪৯ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ভারতে নির্বাচনের পর আবারও শান্তি আলোচনার প্রস্তাব: ইমরান

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের আগামী লোকসভা নির্বাচনের পর আবারও শান্তি প্রক্রিয়া চালু করতে পাকিস্তান উদ্যোগ নেবে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান।২৩ অক্টোবর, মঙ্গলবার সৌদি আরবের রিয়াদ সফরে গিয়ে এ মন্তব্য করেন তিনি।

ইমরান খান জানান, শান্তির সম্পর্ক তৈরি করতে ভারতের সঙ্গে তিনি যথেষ্ট চেষ্টা করেছেন। কিন্তু ভারতের পক্ষ থেকে কোনো সাড়া পাওয়া যায়নি। তবে তিনি হাল ছাড়বেন না। ২০১৯ সলে ভারতের লোকসভা নির্বাচনের পর আবারও আলাপ আলোচনার প্রস্তাব দেবেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম অানন্দবাজার পত্রিকার এক প্রতিবেদনে এ বিষয়ে বলা হয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রীর এই মন্তব্যে নতুন করে বিতর্ক সৃষ্টি হতে পারে। তাহলে কি মোদি সরকারেই ইমরানের আপত্তি, এমন প্রশ্ন উঠতে পারে। নাকি ভারতে নির্বাচনের আগে ভরসা করতে পারছেন না ইমরান।

পাকিস্তানের অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে ইমরান খান বলেন, ‘২১ কোটি জনগণের দেশ আমাদের।এই মুহূর্তে সবচেয়ে খারাপ অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছি আমরা।যদি বন্ধু দেশগুলোর সরকারের থেকে আমরা আর্থিক সাহায্য না পাই।তাহলে পণ্য আমদানির ক্ষেত্রে সমস্যা তৈরি হবে।বিদেশ থেকে বিনিয়োগ না আসলে সমস্যায় পড়ব আমরা।’

এর আগে ২১ সেপ্টেম্বর,ভারতের সঙ্গে বৈঠক বাতিল হওয়ার কারণে ইমরান খান বলেন,‘ভারতের যারা বৈঠক বাতিল করেছে আসলে তারা ছোট মানুষ।দূরদর্শিতার অভাব রয়েছে। আমরা সারা জীবন দেখেছি এই সব মানুষের ক্ষমতার অলিন্দে জায়গা জুড়ে থাকে,যাদের বড় করে দেখার সেই চোখ নেই।’

পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খান প্রতিবেশী দেশগুলোর সঙ্গে ‘সুসম্পর্ক’ বজায় রাখার কথা বলেছেন আগেই।যেদিন তিনি শপথ নেন তার পরের দিন জাতির উদ্দেশে ভাষণেও তিনি প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখার কথা বলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ভারতে নির্বাচনের পর আবারও শান্তি আলোচনার প্রস্তাব: ইমরান

আপডেট সময় : ০২:৩০:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ অক্টোবর ২০১৮