ঢাকা ১২:০৯ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ভারতে চোখ-বাঁধা এক মুসলিমকে পথচারীদের উষ্ণ আলিঙ্গন

স্টাফ রিপোর্টার,
362
ভারতের ব্যস্ততম শহর মুম্বইয়ের চৌপাত্তি এলাকায় ব্যতিক্রমী এক ঘটনা পথচারীদের আকর্ষণের কেন্দ্রবিন্দুতে পরিণত হলো। গত বৃহস্পতিবার মাথায় টুপি পরা ও শ্মশ্রুম-িত মাজিম মিল্লা নামে এক মুসলমান ভদ্রলোক চোখ বেঁধে দাড়িয়ে ছিলেন। পাশে রাখা একটি প্ল্যাকার্ড। প্ল্যাকার্ডটিতে তার স্বাক্ষরও রয়েছে। তাতে লেখা, আমি মুসলমান এবং আমি আপনাদের ওপর আস্থা রাখি। আপনারাও কি আমাকে আলিঙ্গনে জড়ানোর মতো ভরসা করতে পারেন? এ খবর দিয়েছে অনলাইন এনডিটিভি। এ সময় কোন কোন পথচারী মাজিমকে আলিঙ্গন করেন। কেউ কেউ একটু দ্বিধাগ্রস্ত হয়ে যান। তারা বুঝে উঠতে পারছিলেন না, কি করা উচিত। তাই নীরবেই দাঁড়িয়ে থাকেন এবং একদৃষ্টে তাকিয়ে থাকেন তার দিকে। অনেকেই ওই ব্যক্তির ছবি তুলতে থাকেন। কেউ কেউ তার সঙ্গে কথা বলেন। মাজিম মিল্লা বলছিলেন, মানুষের প্রতিক্রিয়া যাচাই করতেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছিলেন। এর আগে কানাডায় এক মুসলমান একই ধরনের একটি পরীক্ষা চালিয়েছিলেন। সুইডেনের স্টকহোম এবং যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কেও এভাবে ভালোবাসা ও সৌহার্দ্যরে উষ্ণ বার্তা ছড়িয়ে দিয়েছিলেন কয়েক মুসলিম। তবে ভারতে এ ধরনের ঘটনা এটাই প্রথম। এর আগে বলিউডে শাহরুখ খান অভিনীত ‘মাই নেইম ইজ খান’ চলচ্চিত্রের একটি বিশেষ সংলাপ ছিল: ‘আই অ্যাম আ মুসলিম অ্যান্ড আই অ্যাম নট আ টেরোরিস্ট’ অর্থাৎ ‘আমি একজন মুলমান এবং আমি সন্ত্রাসী নই’। এই সংলাপটি ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল ভারতজুড়ে। তবে এবার বাস্তবেই সে ধরনের কাজ করলেন মাজিম মিল্লা নামের মুসলমান ওই ব্যক্তি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ভারতে চোখ-বাঁধা এক মুসলিমকে পথচারীদের উষ্ণ আলিঙ্গন

আপডেট সময় : ০৯:০১:২৭ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০১৫