ঢাকা ০৩:৪২ অপরাহ্ন, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত কমিশন

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
বিডিআর হত্যাকাণ্ডের তদন্তের অংশ হিসেবে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারতে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে চায় ‘জাতীয় স্বাধীন তদন্ত কমিশন’।

সোমবার (৬ জানুয়ারি) রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত এক মতবিনিময় সভায় কমিশনের সভাপতি মেজর জেনারেল (অব.) আ ল ম ফজলুর রহমান এ কথা জানান।

বিডিআর হত্যাকাণ্ডে শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়।

তিনি বলেন, ভারত শেখ হাসিনাকে দেশে না পাঠালে, তাদের অনুমতি পেলে তদন্ত কমিশন ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করবে। কোনো সিকিউরিটি আর যানবাহন না দিলেও কাজ চালিয়ে যাওয়া হবে।

তিনি আরও বলেন, দেশি-বিদেশিরা মিলে বিডিআর হত্যাকাণ্ড ঘটিয়েছে, শুধু এ কথা বললেই হবে না। ভারত জড়িত বললেই হবে না, তার স্বপক্ষে প্রমাণ হাজির করতে হবে। এ সময় ছোট-বড় সব প্রমাণ গুরুত্ব দিয়ে দেখা হবে।

বিডিআর হত্যাকাণ্ডের তদন্তে কমিশন সম্পূর্ণ নিরপেক্ষ থাকার অঙ্গীকার করে ফজলুর রহমান বলেন, গত ১৬ বছরে বহু প্রমাণ নষ্ট হয়ে গেলেও কমিশন সত্য উদঘাটনে কাজ করবে। কোনো পক্ষপাতিত্ব ছাড়াই সবার সহযোগিতায় তদন্ত প্রক্রিয়া চালানো হবে।

তদন্ত কমিশন আগামী তিন মাসের মধ্যে বিডিআর হত্যাকাণ্ডের তদন্ত শেষ করার পরিকল্পনা করছে। তবে প্রয়োজনে সময় বাড়ানোর আবেদন করা হবে। ফজলুর রহমান বলেন, কমিশন চায় সব পক্ষ যেন ন্যায়বিচার পায় এবং প্রকৃত দোষীদের চিহ্নিত করা যায়।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

ভারতে গিয়ে শেখ হাসিনাকে জিজ্ঞাসাবাদ করতে চায় তদন্ত কমিশন

আপডেট সময় : ১২:০২:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫