ঢাকা ০৮:৫৭ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ভারতের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

জাতীয় সংসদের স্পিকার ও সিপিএ নির্বাহী কমিটির চেয়ারপার্সন ড. শিরীন শারমিন চৌধুরী বৃহস্পতিবার ভারতের অন্ধ্র প্রদেশের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন।
স্পিকার অন্ধ্র প্রদেশে অনুষ্ঠিতব্য ন্যাশনাল উইমেনস পার্লামেন্ট (এনডব্লিউপি)-এ যোগদান করবেন। এ সম্মেলন ৯ থেকে ১১ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।
পুনে মায়ারস্ মিট স্কুল অব গভর্নমেন্ট, সিপিএ ও আইপিইউ এর সহযোগিতায় অন্ধ্র প্রদেশ লেজিসলেটিভ এসেম্বলি ও অন্ধ্র প্রদেশ সরকারের আয়োজনে সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। স্পিকারের সফরসঙ্গী হিসেবে সংসদ সদস্য বেগম সাগুফতা ইয়াসমিন রয়েছেন।
তাদেরকে বিদায় জানাতে জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদারসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তাগণ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে উপস্থিত ছিলেন। সফরশেষে আগামী ১১ ফেব্রুয়ারি স্পিকার দেশে ফিরবেন বলে আশা করা যাচ্ছে। –

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ভারতের উদ্দেশে স্পিকারের ঢাকা ত্যাগ

আপডেট সময় : ০৫:৫৩:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ ফেব্রুয়ারী ২০১৭