ঢাকা ০৭:৫৭ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ব্রিটেনে এয়ারশােতে বিমান বিধ্বস্ত, নিহত ৭

স্টাফ রিপোর্টার,
609
যুক্তরাজ্যে একটি এয়ারশো চলাকালে রাস্তায় দাঁড়ানো কয়েকটি গাড়ির উপর একটি জেট বিমান বিধ্বস্ত হয়ে সাতজন নিহত হয়েছেন। পুলিশ জানিয়েছে, নিহতরা সবাই বিমান বিধ্বস্ত হওয়ার সময় রাস্তাটিতে ছিল। হতাহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা। খবর বিবিসি’র।

শনিবার দুপুর সোয়া ১টার দিকে দক্ষিণপূর্ব ইংল্যান্ডের সাসেক্সে এই ঘটনা ঘটে। সাসেক্সের শোরহ্যাম বিমানবন্দরের কাছের এ২৭ রাস্তার উপর হকার হান্টার যুদ্ধ বিমানটি বিধ্বস্ত হয়। দক্ষিণের উপকূলীয় শহর ব্রাইটনের কাছের শোরহ্যাম বিমানবন্দরেই এয়ারশোটি অনুষ্ঠিত হচ্ছিল।

বিধ্বস্ত বিমানটির চালককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

যুক্তরাজ্যের দক্ষিণপূর্ব উপকূলীয় অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছে, ঘটনাস্থলে ১৪ জন আহতকে চিকিৎসা দিয়েছেন তারা, অপর চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিমানটি চক্রাকার ঘুরে কসরত দেখানোর সময় নিয়ন্ত্রণ হারিয়ে নিচে পড়ে গেলে সঙ্গে সঙ্গে বিস্ফোরণ ঘটে।610
প্রত্যক্ষদর্শীরা বিবিসিকে বলেন, বিমানটি চক্রাকারে ঘুরে সোজা হয়ে সামনের দিকে এগিয়ে আসার সময় খুব নিচের দিকে চলে আসতে থাকে।

গণমাধ্যমগুলোর খবরে বলা হয়েছে, পাইলটকে জ্বলন্ত বিমানটি থেকে টেনে বের করা হয়েছে। রবিবার পর্যন্ত চলার কথা থাকলেও দুর্ঘটনার পর শোরহ্যাম এয়ারশো বাতিল করা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ব্রিটেনে এয়ারশােতে বিমান বিধ্বস্ত, নিহত ৭

আপডেট সময় : ০৪:৫৪:৩৭ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫