ঢাকা ০৯:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

‘ব্যাং ব্যাং’ সিক্যুয়েলে আসছেন সিদ্ধার্থ!

স্টাফ রিপোর্টার,
632
২০১৪ সালে মুক্তিপ্রাপ্ত ছবিগুলোর মধ্যে অন্যতম ‘ব্যাং ব্যাং’। এখানে কেন্দ্রীয় চরিত্রে কাজ করেছিলেন ঋত্বিক রোশন ও ক্যাটরিনা কাইফ। এখন শোনা যাচ্ছে, এই ছবির পরবর্তী সিক্যুয়েলে থাকছেন না ঋত্বিক।

তবে সিদ্ধার্থ বলেছেন, এখনো এরকম কোনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি। যদিও তিনি ছবিতে চুক্তিবদ্ধ হওয়ার কথা নিশ্চিত করেননি। শুধু জানিয়েছেন তিনি শিগগিরই একটি অ্যাকশন ছবিতে কাজ শুরু করছেন।

তার ভাষ্যে, আনুষ্ঠানিকভাবে কিছু হলে আমি এই বিষয়ে কথা বলব। ততক্ষণ পর্যন্ত এই বিষয়ে কথা বলার কিছু নেই।

সিদ্ধার্থ মালহোত্রা বর্তমানে ‘কাপুর অ্যান্ড সনস’ ছবিতে কাজ করছেন। এখানে আরো আছেন আলিয়া ভাট ও পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খান।

নিজের ব্যস্ততা নিয়ে তিনি বলেন, ছবিটির কাজ ৯০ শতাংশ হয়েছে। আগামী বছরের ১৮ মার্চ এটি মুক্তি পাবে। এরপর আমি নিতা মেহরার ছবিতে কাজ করব। এজন্য অনেকটা সময় যুক্তরাজ্যে থাকতে হবে। এটি শেষ হবে আগামী বছরের শেষের দিকে। এরপর নতুন ছবিতে কাজ করা নিয়ে ভাবব।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

‘ব্যাং ব্যাং’ সিক্যুয়েলে আসছেন সিদ্ধার্থ!

আপডেট সময় : ০৬:২৬:১০ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০১৫