ঢাকা ০২:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

ব্যাংকক হামলায় জড়িত সন্দেহে মালয়েশিয়ায় আটক ৩

ব্যাংককে বোমা হামলায় জড়িত থাকার সন্দেহে ৩ জনকে আটক করা হয়েছে মালয়েশিয়ায়। এর মধ্যে দু’ জন মালয়েশিয়ার নাগরিক। একজন পাকিস্তানি। তাদের সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয় নি। এ খবর দিয়ে বার্তা সংস্থা এপি বলেছে, মালয়েশিয়ার পুলিশ মহাপরিদর্শক খালিদ আবু বকর সাংবাদিকদের বলেছেন, কয়েক দিন আগেই ওই তিন ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে তথ্য দিয়েছে থাই কর্তৃপক্ষ। তবে তিনি মালয়েশিয়ার আটক দুই নাগরিকের মধ্যে একজন নারী বলে জানিয়েছেন। গত ১৭ই আগস্ট থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে ইরাওয়ান মন্দিরে বোমা হামলা হয়। এতে কমপক্ষে ২০ জন নিহত হন। এর মধ্যে মালয়েশিয়ার একই পরিবারের ৫ জন রয়েছেন। ওই ঘটনায় আহত হন কমপক্ষে ১২০ জন। হতাহতদের বেশির ভাগই বিদেশী। পুলিশের ওই কর্মকর্তা বলেছেন, আটক ব্যক্তিদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করা হতে পারে সেটা যে কোন রকম অভিযোগই হোক না কেন। আটক ব্যক্তিদের বিষয়ে থাই কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রেখে মালয়েশিয়া পুলিশ তদন্ত চালাবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

ব্যাংকক হামলায় জড়িত সন্দেহে মালয়েশিয়ায় আটক ৩

আপডেট সময় : ০৭:৫০:১২ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫