ঢাকা ১২:২৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কর্মসূচি শুরু আজ

বাংলাস্টেটমেন্ট প্রতিবেদক
জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির দেওয়া কর্মসূচি শুরু হচ্ছে আজ।

সোমবার (৬ জানুয়ারি) থেকে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত ছয় দিন সারা দেশে গণসংযোগ চালাবেন সংগঠন দুটির নেতারা।

এ বিষয়ে জাতীয় নাগরিক কমিটির সহ-মুখপাত্র মোহাম্মদ মিরাজ মিয়া গণমাধ্যমকে বলেন, আজ ৬ জানুয়ারি থেকে আগামী ১১ জানুয়ারি পর্যন্ত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি যৌথভাবে সারা দেশে জুলাই ঘোষণাপত্রের দাবিতে লিফলেট বিতরণ করবে।

তিনি আরও বলেন, ঘোষণাপত্রে জনআকাঙ্ক্ষার কথা নিয়ে আসতে গণসমাবেশ করবে এবং সব শ্রেণির জনগণকে ঐক্যবদ্ধ করতে জনসংযোগ করবে।

এর আগে, শনিবার (৪ জানুয়ারি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির কেন্দ্রীয় কার্যালয়ে এক যৌথ সংবাদ সম্মেলনে এ কর্মসূচির কথা জানানো হয়।

সংবাদ সম্মেলনে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ, জাতীয় নাগরিক কমিটির মুখপাত্র সামান্তা শারমিন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক আবদুল হান্নান মাসউদ, নাগরিক কমিটির সহ-মুখপাত্র সালেহউদ্দিন সিফাত প্রমুখ উপস্থিত ছিলেন।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও নাগরিক কমিটির কর্মসূচি শুরু আজ

আপডেট সময় : ০৮:৩৭:১৯ পূর্বাহ্ন, সোমবার, ৬ জানুয়ারী ২০২৫