ঢাকা ০৭:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ৯ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বেবিচককে বিভক্ত করে পৃথক রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের সিদ্ধান্ত

দেশের আকাশপথ পরিচালনা ও নিরাপত্তার তদারকি ব্যবস্থায় বড় ধরনের সংস্কার আনছে সরকার। বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) বিভক্ত করে পৃথক নিয়ন্ত্রক (রেগুলেটর) ও পরিচালনাকারী (অপারেটর) সংস্থা গঠনের নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বুধবার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় থেকে পাঠানো এক সরকারি পত্রের মাধ্যমে বেবিচককে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা তরিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, বর্তমানে বেবিচক যুগপৎভাবে দুটি ভূমিকা পালন করে আসছে। একদিকে নিয়ন্ত্রক সংস্থা হিসেবে তারা বিমান চলাচলের সুরক্ষা ও নিরাপত্তা কার্যক্রম তদারকি করে, অন্যদিকে পরিচালনাকারী সংস্থা হিসেবে এয়ার নেভিগেশন পরিষেবা প্রদান ও বিমানবন্দরগুলো পরিচালনা করে। একই সংস্থার এমন দ্বিমুখী ভূমিকার কারণে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে প্রায়ই স্বার্থের সংঘাত তৈরি হয়।

আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থা (আইকাও) তাদের অডিটে দীর্ঘদিন ধরেই বেবিচকের নিয়ন্ত্রক ও পরিচালনাকারী সত্তা পৃথক করার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে আসছিলো। এ ছাড়া গত ১৮ অক্টোবর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের নেতৃত্বে গঠিত কমিটির প্রতিবেদনেও এই দুই সত্তা আলাদা করার সুপারিশ ছিলো। মূলত আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণ এবং পরিষেবার মানোন্নয়নের লক্ষ্যেই সরকার এই নীতিগত সিদ্ধান্ত নিয়েছে।

মন্ত্রণালয় আরও জানায়, অতিসত্বর প্রয়োজনীয় আইন ও বিধি প্রণয়ন এবং সংশোধনের মাধ্যমে এয়ার নেভিগেশন পরিষেবা প্রদানসহ বিমানবন্দর পরিচালনার জন্য পৃথক অপারেটর সংস্থা গঠন করা হবে।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বেবিচককে বিভক্ত করে পৃথক রেগুলেটর ও অপারেটর সংস্থা গঠনের সিদ্ধান্ত

আপডেট সময় : ০৯:৩৬:২৫ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬