ঢাকা ০৮:১৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা ই-হেলথ’ কার্ড চালুর নির্দেশ: স্বাস্থ্যসেবায় নতুন দিগন্ত সতর্ক ও প্রস্তুত থাকুন: আনসার বাহিনীকে প্রধানমন্ত্রী চালের দাম বাড়ার খবর পেলেই ব্যবস্থার নির্দেশ প্রধানমন্ত্রীর ব্যক্তিগত প্রচার বন্ধে কঠোর নির্দেশ: নিজের নামের ব্যানার সরাতে বললেন প্রধানমন্ত্রী

বিয়ের পর জেনি…

বিনোদন প্রতিনিধি,
948
গত মাসেই নতুন করে বৈবাহিক জীবন শুরু করেছেন টিভি মিডিয়ার জনপ্রিয় অভিনেত্রী নওরীন হাসান খান জেনি। চ্যানেল নাইনের অনুষ্ঠান প্রধান তানভীর খানের সঙ্গে তিনি বিবাহবন্ধনে আবদ্ধ হন পহেলা আগস্ট। বিয়ের বেশ কয়েক দিন আগে থেকেই অনেকটা আড়ালে চলে গেছেন জেনি। আর বিয়ের পরও তার কোন খবর নেই। প্রচার চলতি কয়েকটি নাটকে তাকে দেখা গেলেও বস্তুত এ মুহূর্তে কোন খোঁজ নেই জেনির। একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। তবে এ বিষয়ে নাম প্রকাশে অনিচ্ছুক এক নির্মাতা জানিয়েছেন, জেনির খবর আমার জানা আছে। বিয়ের পর এখনও কোন কাজ না করলেও আগামী ১২ তারিখ থেকে আমার পরিচালনায় প্রচার চলতি ধারাবাহিক নাটকটির শুটিংয়ে যোগ দেবেন তিনি। কয়েক দিন আগে আমার সঙ্গে কথা হয়েছে জেনির। বর্তমানে ‘নগর আলো’, ‘অফস্ক্রিন’ ‘নির্বিকার মানুষ’ ও ‘নীল নাগরিক’ ধারাবারহিক-গুলোতে অভিনয় করছেন তিনি। বিয়ের পর থেকে সংবাদমাধ্যমের সঙ্গে তার যোগাযোগ বিচ্ছিন্ন থাকলেও স্বামী তানভীর খানের সঙ্গে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছেন। আর সেটার প্রমাণ মিলেছে তানভীর খানেরই ফেসবুক টাইমলাইনে। সেখানে দু’জনের ঘুরে বেড়ানোর বিভিন্ন ছবি পোস্ট করেছেন তানভীর খান। উল্লেখ্য, মডেলিং দিয়ে ছোটবেলাতেই ক্যারিয়ার শুরু করেন জেনি। তিন বছর বয়সে বাবার হাত ধরে বিজ্ঞাপনের মাধ্যমে মিডিয়ায় পা রাখেন তিনি। তিব্বত ৫৭০ সাবানের সেই বিজ্ঞাপনের পর লম্বা একটি বিরতি। এই সময়ে দর্শক মনে রাখার কথা নয়। আর তখনই পূর্ণ তরুণী জেনি পর্দায় আবারও দেখা দেন পন্ডস ডেইলি ফেসওয়াশের বিজ্ঞাপনের মাধ্যমে। জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসানের বিপরীতে সেই বিজ্ঞাপনের মাধ্যমে তিনি দর্শক মাতিয়েছেন। পরে এ্যাপোলো হসপিটাল, লিপটন ইয়েলো, মেরিল বেবী লোশনসহ বেশকিছু চমৎকার বিজ্ঞাপনে পারফর্ম করে দর্শক মন জয় করে জেনি নাম লেখান অভিনয়ে। এনটিভির জনপ্রিয় ধারাবাহিক ‘রমিজের আয়না’র মাধ্যমে নাটকে অভিষেক হয় তার। পরবর্তী সময়ে ‘টুলেট’ ও ‘শান্ত কুটির’সহ বেশ কিছু নাটকে সু-অভিনয় দিয়ে দর্শক হৃদয়ে স্থান করে নেন জেনি।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন

বিয়ের পর জেনি…

আপডেট সময় : ০৯:৩৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০১৫