ঢাকা ১১:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানব জিন্নাত আলী’র আ. লীগে যোগদান

নিউজ ডেস্ক:: কক্সবাজার-৩ (সদর-রামু) আসনের সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামী লীগে যোগদান করেছেন বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানব জিন্নাত আলী। বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতা, মমতা ও উন্নয়নের মুগ্ধ হয়ে এবং দরিদ্র মানুষের প্রতি স্থানীয় সংসদ সদস্য সাইমুম সরওয়ার কমলের ভালোবাসা দেখে রবিবার তিনি আওয়ামী লীগে যোগ দেন।

এক প্রতিক্রিয়ায় দীর্ঘ মানব জিন্নাত আলী জানান, সম্প্রতি এমপি কমলের সহায়তায় তিনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করার সুযোগ পান। ওই সময় প্রধানমন্ত্রী তার চিকিৎসার দায়িত্ব নেয়ার পাশাপাশি তাকে নদগ ৫ লাখ টাকা প্রদান করেন এবং তার উপযোগি বাড়ি নির্মাণের ঘোষণা দেন। এজন্য তিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং সাংসদ কমলের প্রতি অশেষ কৃতজ্ঞতা জানিয়েছেন।

জিন্নাত আলী আরো জানান, অনেকদিন তিনি বিভিন্ন শারীরিক অসুস্থতায় ভুগছিলেন। তার খবর কেউ রাখেনি। ওই সময় এমপি সাইমুম সরওয়ার কমল প্রতিমাসে তাকে ১০ হাজার টাকা করে অর্থ সহায়তা দিয়ে আসছিলেন। এ সহায়তা পেয়েছেন বলেই তিনি এখনো বেঁচে আছেন। যে দলের নেত্রী এবং নেতা এতো আন্তরিক হয়ে মানুষের পাশে থাকে সে দলেই সকলের থাকা উচিৎ। তাই তিনি চান আওয়ামী লীগের একনিষ্ঠ কর্মী বা সেবক হয়ে দলের কল্যাণে ভূমিকা রাখতে। তিনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রামু-কক্সবাজারসহ দেশবাসীকে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীদের নৌকা প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করার আহবান জানান।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-পরিষদ সদস্য ডা. আবদুল্লাহ আল মামুন, ডা. রেহেনা আকতার, ডা. শাহারিন, কক্সবাজার সদর উপজেলা আওয়ামী লীগ নেতা খাইরুল বশর, মক্কা মহানগর বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি মোহাম্মদ ইব্রাহীম, রামু উপজেলা স্বেচ্ছাসেবক লীগ সাধারণ সম্পাদক তপন মল্লিক প্রমুখ।

উল্লেখ্য, গিনেস রেকর্ড অনুযায়ী বর্তমান বিশ্বে সবচেয়ে দীর্ঘ ব্যক্তি হলেন মিশরের সুলতান কসেন। তার উচ্চতা ৮ ফুট ৩ ইঞ্চি।আর ২২ বছর বয়সী জিন্নাত আলীর উচ্চতা ৮ ফুট ৫ ইঞ্চি।১২ বছর বয়সের পর থেকেই অস্বাভাবিকভাবে বাড়তে থাকেন তিনি। ফলে স্বাভাবিক কাজকর্ম এবং চলাফেরা করতে তার কষ্ট হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

বিশ্বের সবচেয়ে দীর্ঘ মানব জিন্নাত আলী’র আ. লীগে যোগদান

আপডেট সময় : ১২:০০:১৯ অপরাহ্ন, সোমবার, ২৯ অক্টোবর ২০১৮