আন্তর্জাতিক ডেস্ক:: আমরা বিশ্বের মুসলিম বন্ধুদের সঙ্গে একসঙ্গে কাজ করবো বলেমন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে (বাংলাদেশ সময় বুধবার সকালে) দেশটির ক্যাপিটল কমপ্লেক্সে কংগ্রেসের যৌথ অধিবেশনে প্রেসিডেন্ট হিসেবে প্রথম বক্তৃতায় ট্রাম্প এমন প্রত্যয়ের কথা জানান।
আমেরিকাকে ফের মহান হিসেবে গড়ে তোলার যে ঘোষণা তিনি দিয়েছেন। সেই মহানুভবতার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে বলেও জানান ট্রাম্প।
ট্রাম্প বলেন, আমরা অবশ্যই আমেরিকান কম্পানি ও শ্রমিকদের জন্য উপযুক্ত ক্ষেত্র তৈরি করব। ঐতিহাসিক ট্যাক্স সংস্কারে তার টিম কাজ করছে জানিয়ে ট্রাম্প বলেন, কম্পানিগুলোর ওপর থেকে আমরা ট্যাক্সের হার কমাব, যাতে তারা এবং যে কেউ যেখানে ইচ্ছে সেখানে কাজ করে উন্নতি লাভ করতে পারে। মধ্যবিত্তদের জন্য বড় ধরনের ট্যাক্স ছাড় দেয়া হবে।
সন্ত্রাসীদের বিরুদ্ধে তার সরকারের কঠোর অবস্থানের কথা তুলে ধরে তিনি বলেন, ইসলামী মৌলবাদী সন্ত্রাসবাদ দেশ থেকে বিতাড়িত করা হবে। যারা আমাদের ক্ষতি করবে তাদের আমরা বের করে দেব, আমাদের জাতির সুরক্ষার জন্য আমরা নতুন পদক্ষেপ নেব- এমনই বলেন ট্রাম্প।
কংগ্রেসের প্রথম ভাষণে আমেরিকানদের জাতীয় চেতনা পুনর্জাগরণ করারও প্রতিশ্রুতি দেন ট্রাম্প। যুক্তরাষ্ট্রের ৪৫তম এ প্রেসিডেন্ট বলেন, আশাবাদের নতুন ঢেয় অসম্ভব স্বপ্নের জয়গা দখল করে নিচ্ছে। আমেরিকান মহানুভবতার নতুন অধ্যয় এখন উন্মুক্ত।
সম্প্রতি, ইহুদি সমাধিস্থলে সন্ত্রাসবাদের ঘটনায় নিন্দা প্রকাশ করেছেন তিনি।
আইনের প্রতি শ্রদ্ধা রেখে নিরাপত্তা ও কাজের উন্নত পরিবেশ নিশ্চিত করার মধ্যদিয়ে বাস্তব ও ইতিবাচক অভিবসান নীতি পুনর্গঠন করা সম্ভব বলেও মন্তব্য করেন ট্রাম্প।
প্রতিনিধির নাম 




