ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া

বিশ্বের প্রথম ট্রিলিয়নার হচ্ছেন বিল গেটস

আন্তর্জাতিক ডেস্ক,

বিশ্বের প্রথম ট্রিলিয়নার হতে যাচ্ছেন প্রযুক্তি প্রতিষ্ঠান মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। আগামী ২৫ বছরে তার সম্পদের পরিমাণ এক ট্রিলিয়ন ডলার (১ লাখ কোটি) ছাড়াবে। খবর এনডিটিভির।

গবেষণা সংস্থা অক্সফাম ইন্টারন্যাশনাল বলছে, আগামী ২৫ বছরের মধ্যে বিশ্ব তার প্রথম ট্রিলিয়নার পেতে যাচ্ছে। তখন বিল গেটসের বয়স হবে ৮৬ বছর।

অক্সফামের গবেষণায় দেখা গেছে, ২০০৯ সাল থেকে বার্ষিক ১১ শতাংশ হারে বাড়ছে গেটসের সম্পদের পরিমাণ। আর সেই হিসাবে তিনি খুব শিগগির বিশ্বের প্রথম ট্রিলিয়নিয়ার হতে যাচ্ছেন।

গবেষণা প্রতিবেদনে বলা হয়, ২০০৬ সালে গেটস যখন মাইক্রোসফট ছাড়েন, তখন তার সম্পদের পরিমাণ ছিল ৫০ বিলিয়ন ডলার (১ বিলিয়ন বা ১০০ কোটি)। ২০১৬ সালে ফাউন্ডেশন ও ট্রাস্টের মাধ্যমে অর্থসম্পদ দাতব্যকাজে লাগানোর পরও গেটসের সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ৭৫ বিলিয়ন ডলার। এ ছাড়া মার্কিন সাময়িকী ফোর্বসের হিসাবে বিল গেটসের বর্তমান সম্পদের পরিমাণ ৮৪ বিলিয়ন ডলার।

সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম বার্ষিক সম্মেলনে ‘অ্যান ইকোনমি ফর দ্য ৯৯%’ শীর্ষক গবেষণায় এ তথ্য জানায় সংস্থাটি।

বিল গেটস দীর্ঘদিনের বন্ধু ওয়ারেন বাফেটের সঙ্গে মিলে ‘গিভিং প্লেজ’ নামের একটি কর্মসূচি চালু করেন। এই কর্মসূচির মাধ্যমে কোটিপতিদের তাদের সম্পদের কমপক্ষে অর্ধেক অংশ দাতব্যকাজে লাগানোর জন্য উৎসাহ দেয়া হয়। দাতব্যকাজে অর্থ ব্যয় করার পরও দীর্ঘদিন ধরে শীর্ষ আসনে রয়েছেন গেটস।

অক্সফাম বলছে, আপনি যদি ধনী হন তাহলে আরও ধনী হতে তেমন কষ্ট করতে হয় না।

দাভোসে আরেক গবেষণায় অক্সফাম জানায়, বিশ্বের শীর্ষ আট ধনীর সম্পদের পরিমাণ বিশ্বের অর্ধেক মানুষ, অর্থাৎ ৩৬০ কোটি মানুষের মোট সম্পদের সমান।

সেই আটজনের তালিকায় রয়েছেন বিল গেটস, স্প্যানিশ ব্যবসায়ী অ্যামানসিও ওর্তেগা (৬৭ বিলিয়ন ডলার), মার্কিন ব্যবসায়ী ওয়ারেন বাফেট (৬০.৮ বিলিয়ন ডলার), মেক্সিকান ব্যবসায়ী কার্লোস স্লিম (৫০ বিলিয়ন ডলার), ই-কমার্স ওয়েবসাইট আমাজনের প্রধান জেফ বেজস (৪৫.২ বিলিয়ন ডলার), ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ (৪৪.৬ বিলিয়ন ডলার), সফটওয়্যার নির্মাতা প্রতিষ্ঠান ওরাকলের প্রধান নির্বাহী ল্যারি অ্যালিসন (৪৩.৬ বিলিয়ন ডলার) ও নিউইয়র্কের সাবেক মেয়র মাইকেল ব্লুমবার্গ (৪০ বিলিয়ন ডলার)।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম

বিশ্বের প্রথম ট্রিলিয়নার হচ্ছেন বিল গেটস

আপডেট সময় : ০৫:৫৪:৪৭ অপরাহ্ন, বুধবার, ২৫ জানুয়ারী ২০১৭