ঢাকা ১০:৪২ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন হাজী কমর আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন গোলাম মাহমুদ আজম ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান

বিশ্বের উচ্চতম ভাস্কর্য উদ্বোধন করলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক:: ভারতের ‘লৌহ মানব’ খ্যাত সরদার বল্লভভাই প্যাটেলের ১৪৩তম জন্মবার্ষিকী উপলক্ষে তার ভাস্কর্য ‘স্ট্যাচু অব ইউনিটির’ উদ্বোধন করলেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে এটি নির্মাণ করা হয়েছে।

৩১ অক্টোবর, বুধবার ভারতের গুজরাট রাজ্যের সাদু বেট আইল্যান্ডে নর্মদা নদীর পাশে বিশ্বের উচ্চতম এ ভাস্কর্যটির উদ্বোধন করেন মোদি।ভাস্কর্য উদ্বোধনের পর মোদি বলেন, ‘এই দিনটার জন্যই আমি অপেক্ষা করে ছিলাম। আমার জীবনের গুরুত্বপূর্ণ মুহূর্ত আজ। এই দিনটা ভারতের ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।’ বল্লভ ভাই প্যাটেল ছিলেন একজন রাজনৈতিক নেতা ও ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, বেশ কয়েক বছরের চেষ্টায় দুই হাজার ৯৮৯ কোটি রুপি খরচ করে ১৮২ মিটার উঁচু এই মূর্তিটি তৈরি করা হয়েছে। এটিই বিশ্বের সবচেয়ে বড় মূর্তি। এটি যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কের স্ট্যাচু অব লিবার্টির দ্বিগুণ উঁচু।

২০১০ সালে গুজরাটের তৎকালীন মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি ভাস্কর্যটি নির্মাণের ঘোষণা দিয়েছিলেন। ভাস্কর্যটি ১৮২ মিটার বা ৬০০ ফুট উঁচু। আর বলে রাখা ভালো, বর্তমানে সবচেয়ে উঁচু ভাস্কর্য চীনের একটি বৌদ্ধমূর্তি, যেটির উচ্চতা ১২৮ মিটার।

পদ্মভূষণ পুরস্কার বিজয়ী রাম ভি সুতার বিশাল এই ভাস্কর্যের নকশা তৈরি করেছেন। ২৫০ জন ইঞ্জিনিয়ার ও ৩৪০০ জন শ্রমিকের ৩৩ মাসের চেষ্টায় মূর্তিটি তৈরি হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মশা যখন জাতীয় সমস্যা: তারেক রহমানের বক্তব্য ও কার্যকর প্রতিরোধের পথ লেখক: তাজ উদ্দীন

বিশ্বের উচ্চতম ভাস্কর্য উদ্বোধন করলেন মোদি

আপডেট সময় : ০৩:৫৮:০৮ অপরাহ্ন, বুধবার, ৩১ অক্টোবর ২০১৮