ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, সোমবার, ২২ জুন ২০২৬, ৮ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার বেনজীর আহমেদকে দ্রুত দেশে ফেরানোর প্রক্রিয়া চলছে: স্বরাষ্ট্রমন্ত্রী যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত বগুড়ার ‘সীমান্ত’ ও ‘দিগন্ত’ ইউনিয়নের নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর গানের গহীনে: জাতীয় সংগীত বিতর্ক: তাজ উদ্দীন বিদেশে কর্মসংস্থান নিশ্চিতে ভাষা শিক্ষায় জোর প্রধানমন্ত্রীর, সারা দেশে খুলবে প্রশিক্ষণ কেন্দ্র নিম্নআয়ের মানুষের জন্য ফ্যামিলি কার্ড: ১০ মার্চ উদ্বোধনের ঘোষণা বিদ্যুৎ সাশ্রয়ে প্রধানমন্ত্রীর ব্যক্তিগত উদ্যোগ, দেশবাসীকে সাশ্রয়ী হওয়ার আহ্বান মরণোত্তর স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন বেগম খালেদা জিয়া ‘প্রত্যেক শিক্ষার্থীকে অন্তত একটি গাছ লাগাতে হবে’—প্রধানমন্ত্রীর নতুন নির্দেশনা

বিয়ে করেছেন বলিউডের গায়ক আরমান মালিক

বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় গায়ক আরমান মালিক আশনা শ্রফকে বিয়ে করেছেন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি জানান তারা।

ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিয়ের কিছু ছবি শেয়ার করে একটি পোস্ট দিয়েছেন আরমান-আশনা। ক্যাপশনে তারা লিখেছেন- ‘তুমি আমার ঘর।’

ওই ছবিগুলোতে দেখা যায়, চোখে চোখ রেখে স্বপ্নের দুনিয়ায় হারিয়ে গেছেন এই আরমান-আশনা। বিয়ের ছবিগুলো দেখে মুগ্ধতা প্রকাশ করছেন আরমান ভক্তরা। পাশাপাশি নবদম্পতির জন্য শুভকামনাও জানাচ্ছেন তারা।

২০২৩ সালের আগস্টে বাগদান সারেন আরমান-আশনা। বাগদানের প্রায় দেড় বছর পর বিবাহবন্ধনে আবদ্ধ হলেন তারা।

উল্লেখ্য, আরমান মালিক একাধারে সংগীত পরিচালক, গীতিকার, ভয়েস আর্টিস্ট, প্রযোজকও। বলিউডের অনেক সিনেমার গানে প্লেব্যাক করেছেন তিনি। হিন্দি ভাষার পাশাপাশি ইংরেজি, বাংলা, মারাঠি, তামিল, কন্নড়, পাঞ্জাবি, উর্দুসহ আরও বেশ কটি ভাষার গান গেয়েছেন আরমান।

ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার

বিয়ে করেছেন বলিউডের গায়ক আরমান মালিক

আপডেট সময় : ১১:৫৫:১৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫